editor

প্রকাশিত: 11:36 PM, January 30, 2022

ইউরোপ যেতে বিভোর সিলেটের তরুণরা, দালালে সর্বস্বান্ত পরিবার

ইউরোপ যেতে বিভোর সিলেটের তরুণরা, দালালে সর্বস্বান্ত পরিবার

ইউরোপ যেতে বিভোর সিলেটের তরুণরা, দালালে সর্বস্বান্ত পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী অধ্যুষিত সিলেট। ইউরোপ প্রবাসী নেই এমন গ্রাম খুঁজে পাওয়া যাবে না সিলেট বিভাগে। তাই এ অঞ্চলের তরুণরাও ইউরোপ যাত্রার স্বপ্নে বিভোর। যে কোনভাবে তাদেরকে ইউরোপের কোন দেশে যেতে হবে- এ যেন তাদের আজন্ম স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে প্রাণপ্রদীপ হারাচ্ছেন অনেকে। বিভিন্ন দেশে আটকে মুক্তিপণ হিসেবে দেশের স্বজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। এক সময় ইউরোপের স্বপ্ন ভেজে স্বজনদের কান্নার জলে। দালালদের চাহিদা পূরণ করতে গিয়ে সর্বস্বান্ত হওয়া স্বজনরা শেষ পর্যন্ত ফিরে পাননা বিদেশ-বিভূইয়ে নিখোঁজ হওয়া তাদের পরিবারের সদস্যটিকেও। সম্প্রতি সিলেটের এমন একটি দালাল চক্রের সন্ধান মিলেছে। ভূক্তভোগীরা জানিয়েছেন, ওইচক্রটি ইতালিতে পাঠানোর নাম করে লিবিয়ায় সিলেটের ২৫ তরুণকে জিম্মি করে রেখেছিল। এর মধ্যে একজন মারা গেছেন সেদেশের পুলিশের গুলিতে। আর বাকি ২৪ জন কোথায় আছে তারও খোঁজ মিলছে না ৭-৮ মাস ধরে।

খোঁজ নিয়ে জানা গেছে, দালালচক্র সিলেটের প্রবাসী অধ্যুষিত গ্রামগুলোতে নিজস্ব এজেন্ট নিয়োগ দেয়। অবস্থাসম্পন্ন পরিবারগুলোতে গিয়ে এজেন্টরা শুভাকাঙ্খী সেজে তাদের পরিবারের তরুণ সদস্যটিকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে উদ্বুদ্ধ করে। তাতে পরিবার রাজি হলে তাদেরকে দালালের ঠিকানা ধরিয়ে দেয় এজেন্ট। এরপর দালালচক্রের সদস্যদের সাথে চলে ইউরোপ যেতে আগ্রহীদের চুক্তি।

ভূক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, সম্প্রতি সিলেটের বিয়ানীবাজার উপজেলার ২৫ জন তরুণকে ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর চুক্তি করে ফরহাদ সিন্ডিকেট। আদমপাচারকারী ওই চক্রের প্রধান ফরহাদ আহমদ। সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহবাজারের বাসিন্দা ফরহাদ বর্তমানে পর্তুগাল থাকেন। সেখান থেকে নিয়ন্ত্রণ করেন পুরো সিন্ডিকেটের কার্যক্রম। তার সিন্ডিকেটে তার স্ত্রী, মা ও বোনসহ পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন। ১০-১২ লাখ টাকায় বাংলাদেশ থেকে দুবাই ও লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর চুক্তি করেন তারা। চুক্তি অনুযায়ী তাদেরকে লিবিয়া পর্যন্ত নেয়া হয়। সেখান থেকে ট্রলারে করে তাদেরকে ইতালি পাঠানোর কথা। কিন্তু লিবিয়ায় নেয়ার ওই তরুণদের জিম্মি করে তাদের পরিবারেরর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়। একের পর এক দালালের কাছে বিক্রি করে দেয়া হয় তাদেরকে। দালালের হাত বদলের সাথে বাড়তে থাকে টাকার পরিমাণ। নতুন দালাল তাদেরকে জিম্মি করে দেশের স্বজনদের টাকা পাঠাতে বাধ্য করে।

বিয়ানীবাজারের ভূক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দালালদের মাধ্যমে যে ২৫ জন তরুণ ইতালি যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া পর্যন্ত গেছেন গেল প্রায় ৪ মাস ধরে তাদের কোন খোঁজ মিলছে না। এর মধ্যে লিবিয়ার ত্রিপোলীর একটি জেল থেকে পালানোর সময় এক তরুণ মারা গেছে। অপর একজন জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। কিন্তু জেল থেকে বের হওয়ার পর সে আবার আরেক দালালের কাছে আটক হয়। ওই দালাল মুক্তিপণ বাবত পরিবারের কাছে থেকে প্রায় পাঁচ লাখ টাকা আদায় করেছে। এখন ওই তরুণেরও খোঁজ মিলছে না।

লিবিয়ায় নিখোঁজ তরুনের এক আত্মীয় জানান, দালালের সাথে চুক্তি ছিল গন্তব্যে পৌঁছার আগে কোথাও পুলিশের হাতে আটক হলে দালাল তার নিজ দায়িত্বে ও খরচে সে মুক্ত করবে। কিন্তু লিবিয়ায় যাওয়ার পর দালালরা চুক্তির কোন কিছুই মানছে না। তারা নানা অজুহাতে শুধু টাকাই নিয়েছে।

বিয়ানীবাজার উপজেলার পূর্ব লাউজারী গ্রামের আতিকুর রহমান জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুনও দালালের মাধ্যমে ইতালিতে যেতে চেয়েছিল। বর্তমানে সে লিবিয়ায় নিখোঁজ রয়েছে। দালালকেও এখন ফোনে পাওয়া যাচ্ছে না। তার ফোন বন্ধ রয়েছে। তার ছেলেসহ এলাকার যারা ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় অবস্থান করছিল গত চারমাস ধরে তাদের কোন খোঁজ নেই। তবে তাদের ধারণা ওই তরুণরা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে লিবিয়ার কোন জেলে বন্দি আছে। তারা বেঁচে আছে। এখন সরকারের হস্তক্ষেপ ছাড়া তাদেরকে মুক্ত করে দেশে ফেরানো সম্ভব নয়।

লিবিয়ায় নিখোঁজ থাকা সিলেটের বিয়ানীবাজারের তরুণরা হলেন- পূর্ব লাউজারী গ্রামের তানহারুল ইসলাম, একই গ্রামের আব্দুল্লাহ আল মামুন, হোসেন আহমদ, আব্দুল্লাহ আল জুনেদ, আরিফ আহমদ দুলাল, খশিরবন্দ (হাতিটিলা) গ্রামের রাজু আহমদ, একই গ্রামের এনামুল হক, খশির কোনাপাড়া গ্রামের কামরুজ্জামান রাহাত, ঘুঙ্গাদিয়া নয়াগাঁও গ্রামের আব্দুল আজিজ, একই গ্রামের আহমদ অজিত, গড়রবন্দ গ্রামের আব্দুল করিম। এছাড়া বিয়ানীবাজারের আমিনুর রহমান নামের এক যুবক লিবিয়ায় পুলিশের গুলিতে নিহত হন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী