editor

প্রকাশিত: 12:25 AM, December 14, 2021

দয়ামীর থেকে নিখোঁজ ৪ তরুণকে নিয়ে নানা রহস্য

দয়ামীর থেকে নিখোঁজ ৪ তরুণকে নিয়ে নানা রহস্য

দয়ামীর থেকে নিখোঁজ ৪ তরুণকে নিয়ে নানা রহস্য

নিজস্ব প্রতিবেদক
সিলেটের দয়ামীর থেকে নিখোঁজ হওয়া ৪ তরুণের ঘটনাটি এখনো রহস্য ঘেরা। তারা কোথায় আছে, কেমন আছে জানেন না কেউ। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন অন্ধকারে। তবে, তাদের নিয়ে এলাকায় জল্পনা কমছে না। আলোচনার ডালপালাও মেলছে। নিখোঁজের আগে ওই ৪ তরুণসহ কয়েকজন গ্রামের মসজিদে ধর্মীয় আলোচনায় বসতো। আর তাবলীগ জামায়াতে যাওয়ার কথা বলে তারা উধাও হয়ে যায়। এদিকে, এক মাসেও ৪ তরুণ ফিরে না আসায় পরিবারের সদস্য ও এলাকাবাসী রয়েছেন উৎকণ্ঠায়।

ওই ৪ তরুণ হচ্ছে- ওসমানীনগরের দয়ামীর এলাকার বাসিন্দা ও লিডিং ইউনিভার্সিটির ছাত্র শেখ আহমদ মামুন ও একই এলাকার হাসান সায়িদ, সাইফুল ইসলাম ও সাদিকুর রহমান। নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৫ই নভেম্বর তারা নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। এর মধ্যে কেউ কেউ বলেছিল, তারা তাবলীগ জামাতে যাচ্ছে। কিন্তু তাবলীক জামাতে যাওয়ার কোনো সত্যতা মেলেনি। কোথায় আছে তারা সেটিও শনাক্ত হয়নি। এ কারণে নিখোঁজ মামুনের বাবা শেখ শামসুল হক স্বপন গত ২৭শে নভেম্বর সিলেটের ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানায় জিডি দায়ের করার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ সম্পর্কে অনুসন্ধানে নেমেছে। তবে, এখনো তাদের অবস্থান শনাক্ত করা যায়নি।

নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জন মোবাইল ফোন ব্যবহার করেন। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ১৫ই নভেম্বর সকালে বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় মামুন। এরপর কানে আসে গ্রামের আরও ৩ জনের সঙ্গে সে তাবলীগ জামাতে গেছে। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সে ফিরে আসেনি। তার সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। শেখ শামসুল হক স্বপন জানিয়েছেন, তার ছেলে মামুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো। নিয়মিত কোরআন তেলাওয়াত করতো। বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে সে বেরিয়ে গিয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ নিয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ হাসান সায়িদ ঢাকার একটি মাদ্রাসা থেকে টাইটেল পাসের পর এলাকায় ছিল। সাম্প্রতিক সময়ে সে বিয়েও করেছে। এলাকার লোকজন জানিয়েছেন, সায়িদ এলাকার ছেলেদের একত্রিত করে ধর্মীয় শিক্ষা দিতো। মাঝেমধ্যে মসজিদে তাদের নিয়ে বৈঠক করতো। বিষয়টি তাদের নজরে এলেও ভালো কর্ম বিধায় এ নিয়ে কোনো কথা বলেননি। সায়িদ একা ও নিরিবিলি থাকতে পছন্দ করতো।

এদিকে, একসঙ্গে ৪ জন নিখোঁজ হওয়ার পর সায়িদকে ঘিরে অনুসন্ধান চালানো হচ্ছে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন- সায়িদ যেহেতু ঢাকার একটি মাদ্রাসার ছাত্র ছিল, তার সঙ্গে উগ্রবাদের কারও সম্পর্ক থাকতে পারে। এ কারণে সায়িদকে ঘিরে এলাকায় নানা জল্পনা চলছে। সায়িদের বাবা ছোরাব আলী জানিয়েছেন, খবর পেয়েছিলাম বিদেশী তাবলীগ জামাতের সঙ্গে গেছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। নিখোঁজ অন্য দুজনের মধ্যে মাদ্রসায় পড়া সাদিকুর রহমান জিম ইন্সট্রাক্টরের কাজ করতো ও সাইফুল ইসলাম তুহিন দারোয়ানের কাজ করতো। তুহিন মোবাইল ব্যবহার করে না। দয়ামীর এলাকার কিশোর ও তরুণরা জানিয়েছে- তারাও প্রায় সময় সায়িদের আহ্বানে ধর্মীয় ক্লাসে যেতেন।

সেখানে তাদের ধর্মীয় নানা বিষয়ে ধারণা দেয়া হতো। এদিকে, ওসমানীনগর থানার ওসি মো. মাঈন উদ্দিন জানিয়েছেন, থানায় সাধারণ ডায়েরি করার পর আমরা বিষয়টির তদন্ত করছি। ওই ৪ তরুণ কোথায় আছে সেটি আমরা জানার চেষ্টা করছি। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন জানিয়েছেন, বিষয়টি আমাদের কাছেও রহস্যজনক। আমি ব্যক্তিগতভাবে একটি ছেলেকে চিনতাম। তবে, তার আচরণ কখনো রহস্যময় মনে হয়নি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন