editor

প্রকাশিত: 12:16 AM, February 11, 2022

নতুন নির্বাচন কমিশন হিসেবে আলোচনায় যারা

নতুন নির্বাচন কমিশন হিসেবে আলোচনায় যারা

নতুন নির্বাচন কমিশন হিসেবে আলোচনায় যারা

অনলাইন ডেস্ক
বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি শেষ হচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠনে কাজ করছে সার্চ কমিটি। ইতিমধ্যে নতুন সিইসি ও কমিশনারদের নাম প্রস্তাব করতে কমিটির পক্ষ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দেয়া হয়েছে। ব্যক্তিগতভাবে সাধারণ নাগরিকরাও এ কমিটির কাছে নাম প্রস্তাব করতে পারবেন। প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী শনি ও রোববার ৬০ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। নির্বাচন কমিশন গঠনের কার্যক্রম শুরুর পরপরই সিইসি ও ইসি হিসেবে আলোচনায় আসছে বেশকিছু নাম। প্রশাসন, বিচার ও পুলিশ ক্যাডারের একাধিক সাবেক কর্মকর্তার পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামও আলোচনায় রয়েছে। সার্চ কমিটির সদস্যদের কাছে বিভিন্ন মহল থেকে নাম দেয়া হচ্ছে।

এছাড়া সরকারের বিভিন্ন দপ্তর থেকেও সাবেক কর্মকর্তাদের অতীত-বর্তমান কর্মকাণ্ড ও সর্বশেষ স্বাস্থ্যের খোঁজ-খবর নেয়া হচ্ছে। সিইসি পদে আলোচনার শীর্ষে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। ৫০ বছরের বেশি সময় আইন পেশায় নিয়োজিত থাকা বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী দুই দফায় পার্বত্য ভূমিবিরোধ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিইসি পদে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার নামও আলোচনায় আসছে। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি। সুনামের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছেন বিসিএস (প্রশাসন) ’৮১ ব্যাচের এই কর্মকর্তা। সিইসি পদে আলোচনায় রয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবদুল করিম, শেখ ওয়াহিদুজ্জামান, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক সিনিয়র সচিব জাফর আহমেদ খান, সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ, সাবেক পিএসসি‘র চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ।

এ ছাড়াও সাবেক প্রধান বিচাপতি খায়রুল হকের নামও সিইসি পদের আলোচনায় রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনার হিসেবে সাবেক স্বাস্থ্য ও নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, ব্রিগেডিয়ার জেনারেল সালদার হোসেন, সাবেক অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, ইসি’র যুগ্ম সচিব আবুল কাসেম এর নামও আলোচনায় রয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র প্রকল্পের দায়িত্বে ছিলেন এমন একজন সাবেক সেনা কর্মকর্তাসহ অন্তত তিনজন সাবেক সেনা কর্মকর্তার নামও ইসি হিসেবে আলোচনায় আসছে। এদিকে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে সিইসি করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, মানবাধিকার নেত্রী এডভোকেট সুলতানা কামাল, সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে নির্বাচন কমিশনার করার প্রস্তাব দিয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।

প্রসঙ্গত, আগামী ১৪ই ফেব্রুয়ারি কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। সংসদে সমপ্রতি পাস হওয়া ইসি গঠন আইন অনুযায়ী, সার্চ কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে প্রেসিডেন্টের কাছে যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করতে হবে অনুসন্ধান কমিটিকে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে শুক্রবার বিকাল পাঁচটার মধ্যে অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। এর জন্য গণবিজ্ঞপ্তির পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কমিটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এ ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন প্রেসিডেন্ট। জানা গেছে, বরাবরের মতো এবারও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনে একজন সিনিয়র আমলা রাখার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও সামরিক বাহিনী থেকে একজন, বিচারবিভাগ থেকে একজন রাখা হতে পারে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি এবার কমিশনে একজন শিক্ষাবিদকে রাখা হচ্ছে বলে আলোচনা আছে। থাকতে পারেন সুশীল সমাজ এবং পেশাজীবী প্রতিনিধি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে