admin
প্রকাশিত: 11:15 AM, April 20, 2025
সিলেটের বাগবাড়ীস্থ একতা ৩৮৫ নং বাসার বাসিন্দা মাওলানা শফিক খানের মেয়ে যুক্তরাজ্য প্রবাসী রাহিমা খানমের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে বলে তিনি দাবী করেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে একটি ষড়যন্ত্রকারী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করে সংবাদ প্রকাশ করাচ্ছে যা সম্পুন্ন ভিত্তিহীন। সংবাদের যে তথ্য দেওয়া হয়েছে যে আমি যুক্তরাজ্যে লোক পাঠানোর নামে মানুষের সাথে প্রতারণা করেছি তা সঠিক নয় আমি নিয়ম অনুসারে যুক্তরাজ্যের বিভিন্ন কোম্পানী থেকে স্পনসরশিপ লেটার দিয়ে অনেকের যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করি। সেই আবেদন গুলো থেকে অনেকের ভিসা হয়েছে আবার অনেকের ভিসা হয় নি। যাদের ভিসা হয় নি তাদের সাথে আমার সবধরনের যোগাযোগ আছে এবং চুক্তি অনুসারে যে ভাবে কথা হয়েছে সেই ভাবে কাজ চলছে। এখানে কোনো প্রতারণার সুযোগ নেই। আর যে কোম্পানীর কথা বলা হয়েছে যাদের নাম ব্যবহার করা হয়েছে সংবাদে তা সম্পন্ন মিথ্যে কারণ এই কোম্পানীতে আমি এখনো কর্মরত আছি আমি কাজ করছি। প্রয়োজনে তদন্ত করে দেখতে পারেন। সংবাদে কেসওয়ার্কার মোহাম্মদ আব্বাস খাঁন কথা বলা হয়েছে সে একজন প্রতারক। সে বিভিন্ন ভাবে মানুষকে হয়রানী করছে। আমি সহজ ভাবে মানুষকে সবকিছু বুঝানোর চেষ্টা করি সেই প্রতারণা মূলকভাবে বুঝি মানুষকে হয়রানী চেষ্টা করে। এই সকল বিষয় নিয়ে সে কয়েক বার আমাকে হুমকিও দিয়েছে এমনকি পুলিশের ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে আমাকে হয়রানী করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। যার প্রমাণ হিসেবে তার ভয়েস আমার কাছে আছে। মোহাম্মদ আব্বাস খাঁন আমার বিরুদ্ধে বিভিন্ন কাগজ জাল তৈরি করে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আমি অনুরোধ করবো সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য। অনুগ্রহ করে সঠিক তথ্য জেনে সংবাদ উপস্থাপন করবেন। উপরোক্ত সকল বক্তব্যের প্রমানাধিন আমার কাছে আছে চাইলে আমি প্রেরণ করতে পারবে।
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে