admin
প্রকাশিত: 12:30 PM, July 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন এক কৌশল বেছে নিয়েছে এক চতুর চোরাচালান চক্র। ‘সুরমা ট্রান্সপোর্ট’ নামের একটি পরিচিত পরিবহন সংস্থাকে চুক্তির মাধ্যমে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এর আড়ালে বড় ধরনের চোরাচালান সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ উঠেছে তরিকুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরিকুল তাঁর নিজের মালিকানাধীন দুটি পিকআপ গাড়ি ব্যবহার করে প্রতিনিয়ত সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় পণ্য নিয়ে আসেন। সীমান্ত গলে আসা এসব চোরাই পণ্য দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তিনি ‘সুরমা ট্রান্সপোর্ট’-কে ঢাল হিসেবে ব্যবহার করছেন। ট্রান্সপোর্টের বৈধ মালামালের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা হয় ভারতীয় কসমেটিকস, জিরা, ফুচকাসহ নানা পদের চোরাই পণ্য। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়া এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সহজ হয়।
চোরাচালানের মাধ্যমে রাতারাতি বিপুল অর্থ আয়ের পাশাপাশি তরিকুলের বিরুদ্ধে নৈতিক স্খলন ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু সূত্র জানায়, চোরাচালানের অবৈধ টাকায় তিনি অতি-বিলাসী ও অনৈতিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন।
সিলেটের মাছিমপুর এলাকার ‘সুন্দনী’ নামক এক নারীর সাথে তাঁর বিশেষ সখ্য রয়েছে এবং সম্প্রতি তরিকুল তাঁকে একটি দামি নতুন মোবাইল ফোনও উপহার দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। স্থানীয় সচেতন মহল,“একটি নামকরা পরিবহন সংস্থাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সীমান্তের চোরাচালান সচল রাখা চরম উদ্বেগের বিষয়।”
একটি সুনামধন্য পরিবহন সংস্থাকে জিম্মি করে সীমান্ত চোরাচালানের এই রুট সচল রাখা এবং এই সিন্ডিকেটের নেপথ্যে আর কারা জড়িত, তা দ্রুত খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।
4 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের
2 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
2 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি
4 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
5 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
1 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 2 বৃহস্পতিবার (২৩ জুলাই)
8 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন