editor
প্রকাশিত: 6:08 PM, January 28, 2022

মা হারালেন মোকাব্বির ও নুনু মিয়া
বিশ্বনাথ প্রতিনিধি
মা হারিয়েছেন সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান ও সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্ট এবং বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। তাদের মায়ের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করতে দেখা গেছে।
জানা যায়, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়ার মা বার্ধক্যজনিত অসুস্থতায় বৃহস্পতিবার ২৭ (জানুয়ারি) রাত ১২টা ২০ মিনিটের সময় নিজ বাড়ী দশঘর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বসয় হয়েছিল ৯৩ বছর। তিনি ৪ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৮জানুয়ারি) সকাল ১০টায় জানাজা শেষে কাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এদিকে সিলেট ২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান তাঁর মায়ের মৃত্যুর বিষয়টি নিজের ফেসবুক স্ট্যটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন।
জানা যায়, মোকাব্বির খান মা মোছা.মুহিবুন্নেছা খানম শুক্রবার (২৬জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটের সময় লন্ডনে রয়েল হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর ১ মেয়ে, ৭ ছেলে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মায়ের মৃত্যুতে এই দুই জনপ্রতিদিন সবার কাছে দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক