editor

প্রকাশিত: 5:43 PM, March 20, 2022

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার: এমপি হাবিব

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার: এমপি হাবিব

শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার: এমপি হাবিব

সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে সংবর্ধনা

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত এবং দক্ষ জনসম্পদে পরিনত করতে শিক্ষাখাতের উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সারা দেশের ন্যায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন সাধনে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের সুযোগ সুবিধা স্থানীয় পর্যায়ে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে সকলকে আন্তরিক হতে হবে। বিশেষ করে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকায়নসহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। এজন্য সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে সমানভাবে অংশগ্রহণ করতে হবে।
এমপি হাবিব সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে সমস্যা সমাধানের জন্য নতুন ভবন নির্মাণ, মাঠ, গেইট সহ নানা সমস্যা সামাধানের জন্য আশ্বাস প্রদান করেন।
তিনি ২০ মার্চ রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল মডেল হাই স্কুলে তার সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক দেওয়ার আক্তার লিপি এবং সাখাওয়াত হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ ও প্রবাসী কামাল আহমদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক এর স্বাগতম বক্তব্যর মাধ্যমে সূচীত অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আলা উদ্দিন তুলা, আব্দুস শহীদ মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক আহমদ, আশিক মিয়া, আহমদ আলী, হাফিজুর রহমান, সাইফুল আলম আব্দুস সালাম, শাহ রেজওয়ান আহমদ, নুরুল ইসলাম ওলি মিয়া, আকুল আহমদ, শিক্ষক হায়দার জাহান বাবুল, কামাল আহমদ।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ জুবেরী ছাদ, নেছার আলী, গাজীরপাড়া মাদরাসার সুপার সিরাজুল আম্বিয়া, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা তুহিন চোধুরী,সাবেক মেম্বার শাহনুর, আলতাফ হোসেন মেম্বার, আখতার হোসেন, প্রাক্তন ছাত্র জুবের আহমদ, মঞ্জুর আলী, নিজাম উদ্দিন, ছাত্রলীগ নেতা নাঈম আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী এমদাদ আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে