editor
প্রকাশিত: 12:48 AM, April 22, 2022

ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থাকে : বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালিক
৩নং ওয়ার্ড মহানগর ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ
সিলেট মহানগর আওয়ামী লীগ এর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেছেন, বাংলাদেশের রাজনীতির অন্যতম ঐতিহ্যবাহী আওয়ামী লীগের অঙ্গসংগঠণ এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের ছাত্রলীগ আমাদেরকে স্বপ্ন দেখায়। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবে ছাত্রলীগের অবদান অনস্বীকার্র্য। তারই ধারাবাহিকতায় মাহে রামাদ্বানের শুরু থেকে ছাত্রলীগ বিভিন্নভাবে দরিদ্র মানুষদের সহযোগিতা করে যাচ্ছে। ছাত্রলীগ সবসময় অসহায় মানুষের পাশে থাকে।
সিলেট মহানগর ৩নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকেলে ওসমানি মেডিকেল কলেজ এর সামনের সড়কে কয়েক শতাধিক মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মহানগর ছাত্রলীগ নেতা এহসান আহমেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ।
৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ এর সাবেক সহসভাপতি এহিয়া আহমেদ সুমন, এমএজি ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সুমন আহমেদ, রকিব হোসেন মামুন, সাইফ উদ্দিন সাজন, সাগর আহমদ জনি, ইমন, তানবির, মাকনুন আহমদ, ইমন আহমদ সাগর, সুমন আহমদ, সাহেদ আহমদ সায়েম, আব্দুল আহাদ
মিটু, দিব্য সরকার, রিয়াজ আহমদ, মাহাদী রাজ, কৃষাণ সেন, রাহুল, ফেরদৌস মুকিত ফারদিন, রুহান আহমদ, সিয়াম, তামিম, রাহাতসহ প্রমূখ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতারা। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন