editor

প্রকাশিত: 1:45 PM, June 15, 2022

সিলেটের যে ড্রয়িং রুম আর সরব হয় না

সিলেটের যে ড্রয়িং রুম আর সরব হয় না

সিলেটের যে ড্রয়িং রুম আর সরব হয় না

নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায়ই দরোজা খোলা থাকতো। ড্রয়িং রুমও থাকতো সরব। নানা প্রয়োজনে আসতেন মানুষ। পরামর্শ, তদবির, সালিশ বৈঠক, দাওয়াত সব কাজই ছিলো মানুষের। একজন বসে থাকতেন চেয়ারে। তিনি ছিলেন ওই ড্রয়িংরুমে মধ্যমণি। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। কাজে আসা মানুষজন হাসিমুখে চলে যেতেন। গত দুই বছর ধরে শূন্য ওই ড্রয়িং রুম। মধ্যমণি নেই।

আগের মতো আর সরব হয় না। নানা কাজে আসা মানুষজন ভিড় করে না। এই মধ্যমণি হচ্ছেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। মারা গেছেন দুই বছর হলো। মহামারী করোনার আক্রান্ত হয়ে তিনি এই চিরতরে বিদায় নিয়েছেন। পড়ে আছে চিরচেনা এই ড্রয়িংরুম। বদলে গেছে দৃশ্যপটও। কাজে আসা মানুষের আনাগোনা নেই। পিতা স্মৃতিকে ধরে রাখতে মাঝে মধ্যে এসে বসেন ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

সিলেটের সাবেক এই মেয়রের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এখনো কামরান আছেন জনগণের হৃদয়ে। বিশেষ করে সিলেট আওয়ামী লীগের নেতারা তার শূন্যতা অনুভব করছেন। ক’দিন ধরেই কামরানের ছবি সম্বলিত ব্যানার ঝুলছে নগরের অলিগলিতে। মহানগর আওয়ামী লীগের তরফ থেকে নগরে শোক-শ্রদ্ধা জানিয়ে এ ব্যানার টানানো হয়েছে। এবার দল ও পরিবারের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতা। ২০২০ সালে করোনাকাল শুরু হওয়ার পর প্রথমে পারিবারিক কারনে ছিলেন লন্ডনে। ব্যাপকভাবে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার আগেই তিনি চলে আসেন নিজের এলাকা সিলেটে। এসেই মানুষের দুঃখ দুর্দশা দেখে কাজে নেমে পড়েন। নিজের পরিবারের উদ্যোগে প্রতিদিনই সাধারন মানুষের মধ্যে খাবার বিতরণ করতেন। একই সঙ্গে দলীয় ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় হয়ে উঠেন। ডাক্তার ছেলে শিপলুর নানা বারণ ছিলো। করোনায় কিছুটা নিয়ন্ত্রিত রাখার চেষ্টাও ছিলো। কিন্তু কামরান সে বাধা মানেনি।

করোনার শুরুতেই তার স্ত্রী আসমা কামরান করোনা আক্রান্ত হন। এরপর কামরানকেও করোনায় গ্রাস করে। প্রথমে সিলেটের শামসুদ্দিনে, পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার সিএমএইচে নিয়ে গেলেও বাঁচানো যায়নি কামরানকে। ওই বছরের ১৫ই জুন চিকিৎসাধীন অবস্থায় কামরান ঢাকায় মারা যান। তার মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শূন্যতা নেমে এসেছে। ওই শূন্যতা এখনো রয়েই গেছে। রাজনৈতিক কর্মকান্ডে যেমন দলীয় নেতাকর্মীরা, তেমনি সামাজিক কর্মকান্ডেও সিলেটের মানুষ কামরানের শূন্যতা অনুভব করেন। কামরানের ড্রয়িং রুম ছিলো সিলেটের মানুষের নির্ভরতার জায়গা। সেখানে সব সময়ই মানুষের আনাগোনা থাকতো। কিন্তু তার মৃত্যুর পর নিরব হয়ে পড়েছে চিরচেনা সিলেটের ওই ড্রয়িংরুম। বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালকও তিনি। মাঝে মধ্যে এসে শিপলু বসেন পিতার ড্রয়িংরুমে। নানা কর্মকান্ড তিনি পরিচালিত করেন এখানে বসে। ডা. আরমান আহমদ শিপলু জানিয়েছেন- ‘আব্বার ড্রয়িংরুম সিলেটের মানুষের কাছে পরিচিত। এখানে আব্বা বসতেন। মানুষজন আসতেন। তার মৃত্যুর পর বেশ কয়েক মাস তিনি শোকে কাতর ছিলেন। সংসার, রাজনীতি, পেশা কোনো দিকেই নজর রাখতে পারেননি। কিছুটা স্বস্তির পর তিনি মাঝে মধ্যে ড্রয়িংরুমে বসেন।’ তিনি জানান- ‘এখনো কিছু কিছু মানুষ তার বাসায় আসেন। তাদেরকে নিয়ে তিনি ওখানে বসেই নানা কাজ করেন। আব্বু যেভাবে ড্রয়িংরুমকে সাজিয়ে রেখেছিলেন সেভাবেই এখনো আছে।

এখানে সিলেটের নেতারা ছাড়াও অনেক জাতীয় নেতাও এসেছেন বলে জানান তিনি।’ দুই বছর হলো কামরান নেই। এখনো শোকে কাতর স্ত্রী আসমা কামরান। তিনি স্বামীর শোকে কাঁদছেন। তার কিছুই অগোছালো হয়ে গেছে। স্বাভাবিক হতে পারছেন। তিনিও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও পারছেন না। বাসার সবখানে তার কাছে কামরানের চিহৃ। মাঝে মধ্যে তিনি নিজেও এসে উকি দেন ড্রয়িংরুমে। নিরব ড্রয়িংরুম কাদেনও নিরবে। আসমা কামরান জানালেন- ‘কী আর এসব কিছু দিয়ে, মুল মানুষটিই তো নেই। সে তো চলে গেছে।’ দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে নানা আয়োজন চলছে পারিবারিকভাবে। ছেলে শিপলু সহ আত্মীয়স্বজনরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু স্বামীর জন্য নিরবে বসে কাদছেন আসমা কামরান। তার এই কান্না যেনো শেষ হতেই চায় না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে