editor

প্রকাশিত: 6:36 PM, September 28, 2022

সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করলো মহানগর যুবলীগ

সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করলো মহানগর যুবলীগ

সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শেখ হাসিনার জন্মদিন পালন করলো মহানগর যুবলীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসৃচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও  সাধারণ সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সিলেট মহানগর যুবলীগের উদ্দোগে দিনব্যাপী  বিভিন্ন কর্মসৃচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সিলেট মহানগর যুবলীগ। ২৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় সিলেট রেডক্রিসেন্ট সেন্টারে রক্তদান কর্মসূচীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়।

সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় ও মহানগর যুবলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আলম খান মুক্তির সভাপতিত্বে কর্মসূচীর শুরুতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা সাংসদ সদস্য,  বিশিষ্ট নারী নেত্রী  সৈয়দা জৈবুন্নেসা হক বলেন,  দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ।  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে সারা বিশ্বে হয়েছেন প্রশংসিত। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি সিলেট মহানগর যুবলীগের প্রশংসা করে বলেন,  সিলেটের যেকোন প্রাকৃতিক ও সংকটময় সময়ে সিলেট মহানগর যুবলীগ বিপদগ্রস্থ মানুষের পাশে মানবিক সাহায্য নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে এবং সকল আন্দোলন সংগ্রামে সিলেট মহানগর যুবলীগ শতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে, তিনি জামাত বিএনপির সকল  সন্ত্রাস মোকাবেলায় অতীতের ন্যায় সিলেট মহানগর যুবলীগের সকল নেতাকর্মীদেরকে রাজপথে থাকার আহবান জানান।

দিনব্যাপী কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন,  ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক মুক্তি দিয়েছেন,আর তাঁর (বঙ্গবন্ধু) কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সফল করেছেন। এছাড়াও, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।’ তিনি সিলেট মহানগর যুবলীগের সকল কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী আব্দুর রহমান জামিল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ও দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, তা অনন্য। দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তিনি উন্নয়ন করেননি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ।

সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে  সিলেট মহানগর যুবলীগের সভাপতি  আলম খাম মুক্তি বলেন,  বিশ্ব রাজনীতির কবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, ত্যাগ তিতিক্ষার পর দেশের রাজনীতিতে একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, তার নেতৃত্বে বাংলাদেশ আজ রোল মডেলের হিসেবে বিশ্বে নেতৃত্বে দিচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের রত্ন নয়, তিনি বিশ্বরত্ন। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহংকার। তিনি বলেন রাষ্ট্র নায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সিলেট মহানগর যুবলীগ সর্বদা কাজ করে যাচ্ছে, তিনি রাষ্ট্র নায়ক প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সবার কাছে দোয়া চান।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার তার বক্তব্যে বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার পাশাপাশি দল ও সরকারের নেতৃত্বে থেকে বাংলাদেশের জন্য বড় বড় অর্জন বয়ে এনেছেন শেখ হাসিনা। আজকের ডিজিটাল বাংলাদেশ তার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে। এই ডিজিটাল বাংলাদেশের ধারণা তিনিই দিয়েছেন। মানুষের আর্থসামাজিক উন্নয়নে তার গৃহীত বিভিন্ন কর্মসূচি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক নানা সংকট নিয়ে কথা বলা এবং মতামত দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরেও শেখ হাসিনা একজন প্রভাবশালী নেতা হিসবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বলেন শেখ হাসিনার অপরিসীম আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো-যথাক্রমে-
# সকাল ১১ ঘটিকার সময় চৌহাট্টাস্হ সিলেট রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটে রক্ত দান কর্মসৃচী।
#  প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া।
# প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে দুপুর ২ ঘটিকার সময় নগরীর  রায়নগর এতিমখানায় রান্না করা খাবার বিতরণ।
# প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্দোগে বিকেল ৩ঃ৩০ ঘটিকার সময় সিলেট সিটি কর্পোরেশনের  নবগঠিত ৩৯ নং ওয়ার্ডের টুকের বাজার, শাহপুর এলাকায় অসহায়, ছিন্নমূল,নিম্নমধ্যবিত্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
উল্লেখিত সকল কর্মসূচীতে সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন