editor
প্রকাশিত: 10:27 PM, October 1, 2022

ফেঞ্চুগঞ্জে তজমুল আলী চত্বর টু জেটিঘাট সড়কের উদ্বোধন
দৃষ্টিনন্দন গোলচত্বর দেখবে ফেঞ্চুগঞ্জবাসী : এমপি হাবিব
ফেঞ্চুগঞ্জ উপজেলার তজমুল আলী চত্বর থেকে জেটিঘাট পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি ঢালাই সড়কের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১লা অক্টোবর) বিকেলে ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রসমূহের বাস্তবায়নে পুনঃনির্মিত সড়কটির শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উদ্বোধনকালে হাবিব বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম তজমুল আলী চেয়ারম্যানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা না থাকলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না।পঁচাত্তরের আগে এবং পরে উনারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে টিকিয়ে রেখেছেন। তাঁর নামে স্থাপিত এই চত্বর থেকে জেটিঘাট পর্যন্ত পুনঃনির্মিত আরসিসি ঢালাই সড়কটি জনগণের দীর্ঘদিনের দাবি ছিলো, যা আজ বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গুণী ব্যক্তিদের মূল্যায়নের স্বার্থে ফেঞ্চুগঞ্জের তজমুল আলী চত্বরটিকে নান্দনিক উপায়ে একটি দৃষ্টিনন্দন গোল-চত্বরে রূপান্তর করে শিল্পনগরী ফেঞ্চুগঞ্জকে ইতিহাস ও অবকাঠামোগত পূর্ণতা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (৯০ মেগাওয়াট) এর ম্যানেজার রবিউল ইসলাম প্রামানিক, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার সম্পাদক শেখ এনামুল হক, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, শাহজালাল সারকারখানা সিবিএ এর সভাপতি রাজু আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল শিহাব, জুবেদ আহমদ চৌধুরী শিপু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসার আহমদ শাহ, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজু আহমদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুজ্জামান ছুটু, মীর মশাররফ হোসেন, নজমুল ইসলাম, পারভেজ আহমদ, শেখ জুমাদ, শেখ মুমিনুল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মাআদুল হক, দেওয়ান ফাহিম, নাঈম চৌধুরী, দেবব্রত পাল দ্বীপ, খালেদুজ্জামান রিফাত, সৌরভ দাস, লিমন আহমদ, জয় চন্দ, শেখ বদরুল হাসান, রাসেল আহমদ শাহ প্রমুখ। -বিজ্ঞপ্তি
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই