editor
প্রকাশিত: 10:51 PM, October 1, 2022

সারা দেশে একযোগে মশাল মিছিল করে জাসদের সুবর্ণজয়ন্তীর বছরব্যাপি কর্মসূচি শুরু
জাসদ সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি অস্বাভাবিক সরকার আনার পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে: লোকমান আহমদ
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (১ অক্টোবর) শনিবার সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশে সকল জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল করে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর এক বছরব্যাপি কর্মসূচি শুরু করেছে। এ উপলক্ষ্যে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা আজ শনিবার সন্ধ্যা ৬টায় মশাল মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত করে।
মশাল মিছিলশেষে সংক্ষিপ্ত সমাবেশে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে জাসদের চলমান লড়াই অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশে অস্বাভাবিক সরকার আনা, তালেবানি সরকার আনা, পাকিস্তানপন্থার রাজনীতি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়ার জন্য বিএনপি-জামাত এবং তাদের পার্টনারদের অপরাজনীতিও জাসদের নেতা-কর্মীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানকিভাবে আত্মপ্রকাশ করে। আগামী ৩১ অক্টোবর দলটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী। দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী মহাসমারোহে উদযাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় এক বছর ধরে জনসভা, আলোচনাসভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সংষ্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি সৈয়দ আনসার আলী, মহিউদ্দিন আহমদ, সাইফুল ইসলাম,ফরিদ মিয়া, আব্দুল হাসিব চৌধুরী, সোলেমান আহমদ, সুকান্ত ভট্টাচার্য, আহমদ কিবরিয়া বকুল, মাহতাব উদ্দিন, মুকুল আহমদ পুতুল, আব্দুস সালাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম স্বপন, নীলমণি চন্দ, জাফর ইকবাল প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন