editor

প্রকাশিত: 12:56 PM, October 5, 2022

সিলেটে পৌর-উপজেলা ও ইউনিয়ন পরিষদে নৌকার মননোয়ন পেয়েছেন

সিলেটে পৌর-উপজেলা ও ইউনিয়ন পরিষদে নৌকার মননোয়ন পেয়েছেন

সিলেটে পৌর-উপজেলা ও ইউনিয়ন পরিষদে নৌকার মননোয়ন পেয়েছেন

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিশ্বনাথে পৌরসভা, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা ও গোয়াইনঘাটের চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ। তার সঙ্গে আরো ৮জন নৌকার দাবিদার থাকলেও ফারুকে বেছে নেয় কেন্দ্র।

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবার নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড।

এছাড়া সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা পেয়েছেন উপজেলা আ. লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন।

এদিকে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়নেও একই দিনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করেছে দলটির মনোনয়ন বোর্ড। ২নং পশ্চিম জাফলং ইউপিতে নজরুল ইসলাম নজু, ৩নং পূর্ব জাফলংয়ে রফিকুল ইসলাম, ১১ নং মধ্য জাফলংয়ে ফারুক আহমদ ও ১২ নং গোয়াইনঘাট সদর ইউনিয়নে সুভাষ চন্দ্র পালকে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।

জানা গেছে, ২০১৯ সালের ২১ অক্টোবর গঠিত হয় বিশ্বনাথ পৌরসভা। রাষ্ট্রপতির আদেশে ১৯ ডিসেম্বর পৌর প্রশাসনের দায়িত্ব ন্যস্ত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর। এতোদিন প্রশাসক দিয়ে চলছিল কার্যক্রম। নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন। পৌরসভা ঘোষণার দীর্ঘ প্রায় ৩ বছর পর ২ নভেম্বর বিশ্বনাথে মেয়র-কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো নির্বাচিত পরিষদ পাচ্ছেন বিশ্বনাথ পৌরবাসী।

এদিকে, গত ৬ জুন ওসমানীনগর ও জগন্নাথপুরে উপজেলায় চেয়ারম্যানসহ তিনটি পদে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সিলেটজুড়ে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিশ্বনাথ পৌরসভা এবং স্থগিত থাকা ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী, বিশ্বনাথ পৌরসভা, ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা এবং গোয়াইনঘাটের চারটি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।

তিনটি নির্বাচনী এলাকায় ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন