editor
প্রকাশিত: 11:22 AM, December 1, 2022

কবি সাহিত্যিকরা জাতিকে পথ দেখায় : এডভোকেট নাসির উদ্দিন খান
কবি লুৎফা আহমদ লিলি’র ৩য় কাব্যগ্রন্থ “বসন্তের হাওয়া” প্রকাশনা
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, কবি সাহিত্যিকরা জাতিকে পথ দেখায়। আর তাদের দেখানো পথে সভ্যতা গড়ে ওঠে। কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতি আজ ভিনদেশী আগ্রাসনের শিকার। আমাদের জাতীয় সংস্কৃতি রক্ষা করতে হলে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলতে হবে। লেখক তার লেখায় একটি অবাস্তব কাহিনী উঠিয়ে এনেছে। এই উপন্যাসের নায়কের মত লোক আমরা সমাজ বিনির্মাণে চাই। কিন্তু বাস্তবে এ ধরনের লোক পাওয়া অনেক কঠিন। আমরা চাই সমাজে এ ধরনের লোক তৈরি হউক। তিনি আরো বলেন, এই গল্পে সমাজের যে, আমলাতন্ত্রের রূপ ফুটে উঠেছে তা বাস্তব। তবে এই গল্প যদি আরো দীর্ঘ হতো তাহলে আমলাতন্ত্রের নেতিবাচক আরো দিক আমরা জানতে পারতাম। কোন জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। আমাদের সংস্কৃতি আজ বিদেশী আগ্রাসনের শিকার। সামরাজ্যবাদী শক্তিও বসে নেই। বিদেশী আগ্রাসনের হাত থেকে আমাদের এই দেশকে বাঁচাতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন।
তিনি (৩০ নভেম্বর) বুধবার বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মীম প্রকাশনীর উদ্যোগে শিক্ষক (অব:), কবি ও সংগঠক লুৎফা আহমদ লিলি’র ৩য় কাব্যগ্রন্থ “বসন্তের হাওয়া” প্রকাশনা ও মোড়ক উম্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লেখক ও নারী উদ্যোক্তা শিপারা বেগম শিপার সভাপতিত্বে ও মীম প্রকাশনী’র প্রকাশক কামাল আহমদ এবং মাজেদ আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান গ্রন্থ আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাহিত্য সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক, কবি ও সাংস্কৃতিককর্মী ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, ইউরোপীয় ইউনিয়ন শাখা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম এবং সিলেট বিভাগের প্রধান সম্বনয়ক আনোয়ার উদ্দিন আহমদ রুনু, বিশ্বনাথ কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক ইসমত হানিফা, আন্তর্জাতিক ম্যারাথন চ্যাম্পিয়ন নাসরিন বেগম, জাউয়া ডিগ্রী কলেজের প্রভাষক গাউছুল হক নাঈম, বিশ্বনাথ কিন্ডারগার্টেন স্কুলের সাবেক প্রিন্সিপাল সুফিয়া হক, সাংবাদিক ও কবি ফারহানা বেগম হেনা, কবি ও সংগঠক মাসুদা সিদ্দিকা রুহি, কবি শাবাজ খান, কবি মাছুমা ট্রপি একা, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এনামুল ইসলাম তালুকদার, পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এনামুল ইসলাম, আনোয়ার হোসেন রুনু, জসিম উদ্দিন, ছয়ফুল আলম পারুল, ছাতক শিক্ষক পরিবারের অনুপম কর রুনা তালুকদার, ১নং বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হামিদ চৌধুরী, কানাইঘাট সরকারী কলেজের প্রতিষ্ঠাতা ও সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক হাবিবুল্লাহ জাবেদ, জকিগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুমেল, মাহফুজ আল গালীব, রেজওয়ান আহমদ, শারমিন আক্তার মীম, সেলিনা আক্তার, সাংবাদিক আজমল আহমদ রোমন প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন