editor
প্রকাশিত: 8:04 PM, September 7, 2023
সুনামগঞ্জ প্রতিনিধি
জাতীয় নির্বাচন কীভাবে হবে সেটা সংসদে আইন পাস করা আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে।
সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক কোটি ৪৭ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে চারতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগে থেকে এখন বিদ্যুতের ঘাটতি কিছুটা কমে এসেছে। আগামী ৩/৪ মাসের মধ্যে দেশে যে বিদ্যুৎ ঘাটতি আছে, সেটা পূরণ হয়ে যাবে।
তিনি আরও বলেন, দেশের সংবিধানে বলা আছে পাঁচ বছর পর পর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়।
শান্তিগঞ্জ পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়