editor

প্রকাশিত: 10:48 PM, January 6, 2022

নতুন একটি গদ্যভাষা তরুণরা রচনা করবে : স্থপতি শাকুর মজিদ

নতুন একটি গদ্যভাষা তরুণরা রচনা করবে : স্থপতি শাকুর মজিদ

নতুন একটি গদ্যভাষা তরুণরা রচনা করবে : স্থপতি শাকুর মজিদ

5

কেমুসাসের ১১০০তম সাহিত্য আসর ও তরুণ সাহিত্য পুরস্কার

ভ্রমণসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ও নাট্যকার স্থপতি শাকুর মজিদ বলেছেন, বাংলা সাহিত্যের ইতিহাস প্রায় ২০০ বছরের। এর মধ্যে একটানা ১১০০ সাহিত্য আসর ইতিহাসের আর কোথাও হয়েছে বলে আমার মনে হয় না। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে জ্ঞান লাভ করেছেন বাংলাসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমদ এবং মুহম্মদ জাফর ইকবালসহ অনেক লেখকবৃন্দ। আমাদের তরুণ লেখকদের কাছে প্রয়োজন নতুন একটি গদ্যভাষা। যা এই প্রজন্মের তরুণরা তৈরি করবে।
তিনি আরো বলেন, লেখকরা পুরস্কার পাওয়ার জন্য লিখেননা। পুরস্কার কাউকে বড় করে না। সুতরাং তোমাদের চেষ্টা থাকবে পুরস্কার যেন তোমাদের কাছে চলে আসে, পুরস্কারের কাছে তোমাদের যেতে না হয়। পাঠকের ভালোবাসার চেয়ে লেখকের জন্য আর বড়ো কোনো পুরস্কার নেই।
সিলেটের অন্যতম প্রাচীণ সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১০০তম সাহিত্য আসর ও তরুণ সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় কেমুসাসের সুলেমান হলে অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক। সাহিত্য ও গবেষণা সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সভাপতি রাগিব হোসেন চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী এডভোকেট, অধ্যাপক নন্দলাল শর্মা, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কবি নাজমুল আনসারী, কবি সৈয়দ মবনু, আব্দুস সাদেক লিপন এডভোকেট, আব্দুল মুকিত অপি এডভোকেট। জীবন সদস্য এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অধ্যাপক ড. একেএম মাজহারুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। বিচারক প্যানেলের পক্ষে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আনোয়ার হোসেন মিছবাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শাকুর মজিদের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন নাট্যাভিনেতা মিনহাজ ফয়সল এবং শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আব্দুল বাছিত।
ছড়ায় মুয়াজ বিন এনাম, গল্পে মিদহাদ আহমদ, প্রবন্ধে আব্দুল কাদির জীবন এবং কবিতায় ছালিক আমীনকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতদের সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট এবং গিফট চেক দেয়া হয়েছে।
স্বাগত বক্তব্যে আব্দুল হামিদ মানিক বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ লেখকদের উৎসাহ-উদ্দীপনা দেয়ার জন্য দীর্ঘদিন থেকে পুরস্কার দিয়ে আসছি। পুরস্কৃতদের আনন্দ সবাইকে ভাগাভাগি করে নিতে হবে। নতুবা মনের কার্পণ্য থেকে যাবে।
সভাপতির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, সহিত থেকে সাহিত্য শব্দের উৎপত্তি। তাই লেখালেখি যদি জীবনঘনিষ্ঠ এবং যুগ সচেতন না হয়, তবে সেটা সাহিত্য হতে পারে না।
এদিকে অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুর থেকেই কেমুসাসে ব্যাপক সাহিত্যপ্রেমীদের সমাগম দেখা যায়। বিকেল ৪টায় কেমুসাসের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী পতাকা উত্তোলন, শান্তির দূত পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠঅনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কেমুসাস প্রাঙ্গন থেকে একটি সুবিশাল র‌্যালি নগরীর চৌহাট্টা প্রদক্ষিণ করে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

4 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 6 শুক্রবার (২১

1
2