admin
প্রকাশিত: 11:37 AM, July 6, 2024
অনলাইন ডেস্ক
উদারপন্থি বা সংস্কারবাদী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দফার ভোট হয় সেখানে গতকাল। এতে প্রতিদ্বন্দ্বিতায় টিকে ছিলেন কট্টরপন্থি সাঈদ জালিলি। কিন্তু তাকে টপকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশকিয়ান। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, ডয়েচে ভেলে।
শনিবার কর্মকর্তারা নির্বাচনের এ ফলাফল সম্পর্কে অবহিত করেন। তবে কে কত ভোট পেয়েছেন তা এখনও জানা যায়নি। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কট্টরপন্থি সাঈদ জালিলি (৫৮) ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে সাবেক একজন মধ্যস্থতাকারী। অন্যদিকে পেজেশকিয়ান (৬৯) হার্টের একজন সার্জন এবং সংস্কারবাদী রাজনীতিক। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ফল ঘোষণার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় যে, পেজেশকিয়ান নির্বাচনে এগিয়ে আছেন।
তবে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভোট গণনা শেষ হয়েছে। দুই প্রার্থীকে ফল সম্পর্কে জানানো হয়েছে। সাঈদ জালিলির চেয়ে প্রায় ৩০ লাখ ভোটে এগিয়ে আছেন পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, পোলিং স্টেশনগুলো বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায় খুলে দেয়া হয়। মধ্যরাত অবধি তা খোলা ছিল। পুরো দেশে প্রায় ৬০ হাজার ভোটকেন্দ্র খোলা হয়েছিল। দেশটির জনসংখ্যা সাড়ে আট কোটি। এর মধ্যে কমপক্ষে ৬ কোটি ১০ লাখ বৈধ ভোটার।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন