editor
প্রকাশিত: 7:48 PM, October 14, 2022

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের শিক্ষা সামগ্রী ও পানির ফিল্টার বিতরণ
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইলিয়াছুর রহমান বলেছেন, রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রেখে যাচ্ছেন। তারা সব সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, রোটারিয়ানরা আর্তমানবতার সেবায় সব সময় কাজ করছেন। অসহায় মানুষদের সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রোটারিয়ানরা। তিনি সমাজের সকল মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নগরীর আখালিয়া নয়াবাজার এলাকায় বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ৪ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও বিদ্যালয়ে ১২টি পানির ফিল্টার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ সভাপতিত্বে ও ইভেন্ট চেয়ারম্যান রোটাঃ পিপি ইঞ্জিঃ রুহুল আলম আরএফএসএম পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি ড. এম শহিদুল ইসলাম এড. পিএইচএফ, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ আইপিপি মোহাম্মদ শামসুদ্দীন পিএইচএফ, রোটাঃ ইমদাদ হোসেন আরএফএসএম, রোটাঃ আমিরুল ইসলাম সুমন ও রোটাঃ শিশির রঞ্জন সরকারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন