editor
প্রকাশিত: 11:48 PM, July 28, 2023
ঢাকার রাজপথ কাঁপালেন ফয়সল আহমদ চৌধুরী। সঙ্গে ছিলেন নিজের নির্বাচনী এলাকার প্রায় অর্ধসহস্্র নেতাকর্মী। মতিঝিল থেকে শুরু করে বিশাল মিছিল পল্টনের দলীয় কার্যালয়ে যাওয়ার পথে গণমাধ্যম, সারাদেশের বিভিন্ন বিভাগ থেকে আসা নেতাকর্মী ও রাজধানীবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে কেউকেউ বাসা বা বাড়ির ছাদে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদের স্বাগত জানান।
শুক্রবার রাজধানী ঢাকায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসমাবেশ। বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে এ সমাবেশে সিলেটসহ সারাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করে। মোটামুটি ঢাকার এ মহাসমাবেশটির কারণে রাজধানী ছিল মিছিল আর বিএনপি নেতাকর্মীদের দখলে।
এ মহাসমাবেশে সিলেটের বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকেও হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। যোগ দেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রায় অর্ধসহস্র নেতাকর্মী।
তাদের নেতৃত্বে ছিলেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।
দুপুর ১২টায় তার নেতৃতে মতিঝিল থেকে মিছিল শুরু হয়ে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে মিলিত হয়।
মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশে জাতীয়তাবাদী ধারার নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থান থেকে আপনারা যোগ দিয়ে প্রমাণ করেছেন, সরকারের দমনপীড়নের মধ্যেও আমরা বিচ্ছিন্ন নয়। বরং আগের যেকোন সময়ের চেয়ে আমরা আরও বেশী ঐক্যবদ্ধ। আমরা সরকারের পতনের আন্দোলনে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত।
তিনি আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবোনা। আর বেশী দিন নয। অবশ্যই সুসময় সামনে। সরকারের পতন নিশ্চিত। এ সময় তার সাথে যেসব নেতাকর্মী ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ সভাপতি মাহবুবুর রহমান ফয়সল, আশফাক আহমদ চৌধুরী, কফিল আহমদ, মুজিবুর রহমান মুজিবসহ প্রায় আড়াইশ’ নেতাকমী। বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতার্মীদের মধ্যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, উপজেলা বিএনপি নেতা আলি আহমদ মেম্বার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমেদ, সহ শ্রমবিষয়ক সম্পাদক হোসেন আহমদ মেম্বার, সহ বৈদেশিক বিষয়ক সম্পাদক আবদুল গফুর, সিলেট জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমেদ, শ্রমিক নেতা নিজাম আলিসহ প্রায় দু’শো নেতাকর্মী।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়