editor
প্রকাশিত: 2:21 PM, March 31, 2022

ইসলামী বক্তা তাহেরীর সিলেটের মামলা পিবিআইতে
নিজস্ব প্রতিবেদক
সিলেটে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মোঃ আবুল কাশেম এ নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন তাহেরী। এতে ১৫ জনকে আসামি করা হয়।
অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ ছিল গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। আদালতে মামলা দায়েরের পর তিনি বলেন, গত ২২ মার্চ আমার নামে মিথ্যা প্রচার করে আমার সঙ্গে যোগাযোগ না করে আমার মান ক্ষুণ্ণ করার জন্য স্টেজ সাজিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারা বলেছেন আমি নাকি দাওয়াত রেখে আসিনি। অথচ আমার সঙ্গে কোনো যোগাযোগ না করে আমার মান-সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমি এসব প্রতারক ও দুষ্কৃতিকারীদের বিচারের জন্য সিলেটে এসে মহামান্য আদালতে মামলা দায়ের করেছি। আদালত আমার আবেদনটি আমলে নিয়েছেন।
গত মঙ্গলবার বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত একটি মাহফিলে গিয়াস উদ্দিন আত-তাহেরী অগ্রিম টাকা নিয়ে মাহফিলে উপস্থিত হননি বলে অভিযোগ ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, মাহফিলে আসা বাবদ তার সহকারীর কাছে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছিল। আগের দিন মাহফিল পরিদর্শনও করে গিয়েছিলেন গিয়াস উদ্দিন আত-তাহেরীর এক সহকারী। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
মামলার আসামিরা হলেন- সিলেটের বালাগঞ্জ পৈলনপুরের মইনুল ইসলাম, হাফিজ মুজিবুর রহমান, মসজিদের ইমাম ও খতিব ক্বারী জয়নাল আবেদীন,সিলেট অনলাইন টিভি নবীগঞ্জের রাজু আহমদ, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জ সদরঘাটের শেখ শাহজাহান, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী হবিগঞ্জ লাখাই মুড়াকুড়ির আব্দুল কুদ্দুছ নুরী, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী তপু তরফদার, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী নিজাম আহমেদ আকরাম, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী নিজাম উদ্দিন সিদ্দীকি, একে মিডিয়া সিলেট, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী নবীগঞ্জের দেওপাড়া সাতাইল গ্রামের আব্দুল আলিমের ছেলে হাফিজ কামরুল ইসলাম জালালি, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারি বি-বাড়িয়া জেলার আখাউড়া তুলাই শিমুল গ্রামের শেখ রাসেল, ফেইসবুকে লাইভ ও শেয়ারকারী বি-বাড়িয়া চারগাছ গ্রামের আবদুল ফরহার ছেলে মোরশেদ শাহ, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার গুমগুমিয়া গ্রামের খালেদ আহমদের ছেলে এস.এ শামিম ও টিটিভি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে