admin
প্রকাশিত: 10:44 PM, January 4, 2025
নিজস্ব প্রতিবেদক
ডা. নুরুল হুদা নাঈম পেশায় একজন চিকিৎসক। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ। নিজের ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে নগরীর কাজলশাহ এলাকার এনজেএল ইএনটি সেন্টার।
ছাত্র-জনতার অভূতপূর্ব বিপ্লবে দেশে রাজনৈতিক পট পরিবর্তন সংঘটিত হয়েছে। ১৭ বছরের স্বৈরশাসনের অবসান হয়েছে। স্বৈরাচার পালিয়ে গেছে। স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা এখনো প্রশাসনে, পুলিশে, সশস্ত্র বাহিনীতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় বহাল তবিয়তে রয়ে গেছে। সিলেটের স্বাস্থ্য বিভাগে বহাল রয়েছে স্বৈরাচারের দোসররা।
আওয়ামী লীগ আমলে দেশে স্বাস্থ্য সেবার নামে চলছে ভেলকিবাজি ও প্রতারণা। চিকিৎসা সেবার নামে দেশের প্রায় প্রতিটি স্বাস্থ্য সেবা কেন্দ্রেই চলছে অনিয়ম ও দুর্নীতির প্রতিযোগিতা। যা প্রমাণিত হয় বিগত করোনা মহামারিতে। চিকিৎসা প্রতিষ্ঠান নি:সন্দেহে দেশ ও সমাজের অতি গুরুত্বপূর্ণ, সেবামূলক ও সম্মানজনক হলেও বর্তমান বাজারে যেন উদ্ভট, আপত্তিকর, কুতসিত ও ভয়ংকর মরন ছোবল বানিজ্যে পরিনত হয়েছে। নগরীর পাশাপাশি গড়ে উঠেছে জানা-অজানা বহু ডায়াগনিস্টিক সেন্টার।
সিলেটের স্বাস্থ্য খাতের দোসর হিসেবে অনেকেই বহাল রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন নুরুল হুদা নাঈম। তিনি বিগত দিন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপি ও কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাদের ব্যবহার করে ফায়দা হাসিল করেছেন। এছাড়াও তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে টাকা দিয়ে চিকিৎসা সেবা নিতেও অনেক ভাবে হয়রানীতে শিকার হচ্ছেন লোকজন।
বিগত কিছু দিন পূর্বে ৪ বছরের এক শিশু কানে কটনের তুলা রয়ে যায়। অভিভাবকরা হতাশাগ্রস্থ হয়ে কয়েকজনের পরামর্শে নুরুল হুদা নাঈমের মালিকানাধিন প্রতিষ্ঠান এনজেএল ইএনটি সেন্টার নিয়ে যান। যাওয়ার পর মেশিন ব্যবহার করে তুলা কানের ভেতর থেকে বের করার কথা বলে ৭শত টাকা নিয়ে কাগজ হাতে ধরিয়ে দেন। অপেক্ষা করার পর ভিতরে গিয়ে ডা. নুরুল হুদা নাঈম শিশুকে কোনো ভাবেই দেখেন নি। তিনি যাদের এধরনের কোনো শিক্ষাগত জ্ঞান নেই। শুধু ব্যবহারিক জ্ঞান আছে তাদের দিয়ে শিশুর কান থেকে তুলা বের করার চেষ্টা করলে ব্যর্থ হন। পরে কিছু ঔষধ দিয়ে এক সপ্তাহ পর আসার জন্য বলেন। অথচ মেশিন দিয়ে বের করার কথা বলে ৭ শত টাকা নিয়ে যান। একটি কাগজের মূল্য ৭শত টাকা। পরে একটি স্থানীয় ফার্মেসী শিশুর কানের তুলা বের করে দেয়।
এধরনের আরেক জন তার ব্যবহারিত ফেইসবুকে লিখেছেন যা হুব হুব তুলে ধরা হলো:
সিলেটের স্বনামধন্য নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার নুরুল হুদা নাইম, কয়েকদিন আগে আমার ভাতিজা ‘মাহদির’ নাকে হাড় বেড়ে যাওয়ায়, অপারেশন করেন এবং নাকের ভিতরে একটা পাইপ রয়ে যায়, শুরু হয় তীব্র যন্ত্রণা। মাহদি অনুভব করে যে তার নাকের ভিতরে কিছু একটা আটকে আছে, তাৎক্ষনিক যোগাযোগ করা হলে উনি চেক করে বলেন, কিছু নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যন্ত্রণা বেড়ে গেলে আরো একাধিকবার উনার সাক্ষাৎ নিলে ও উনি দেখে শুনে একই কথা বলেন, এদিকে উনি যেহেতু হাই প্রোফাইল ডাক্তার আমরাও উনার কথা বিশ্বাস করি। কিন্তু সমস্যা তীব্রতর হওয়ায়, আমরা অন্য ডাক্তারের কাছে চেক করালে, উনি নাকের ভিতর থেকে এই পাইপ বের করেন।
উল্লেখ্য: প্রাইভেট হাসপাতালে বেশি পয়সা দিয়ে, চিকিৎসা করানোর পরেও উনারা এতো কমার্শিয়াল ও কাণ্ড জ্ঞানহীন হোন, তাহলে আমরা যাবো কার কাছে।
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: 3 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)
6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)