editor

প্রকাশিত: 8:06 PM, March 16, 2022

শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মহামানব : আবুল মাল আবদুল মুহিত

শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মহামানব : আবুল মাল আবদুল মুহিত

শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের মহামানব : আবুল মাল আবদুল মুহিত

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের ইতিহাসের মহামানব আখ্যায়িত করে বলেছেন আমরা জাতি হিসেবে তাঁর মতো নেতা পেয়ে সৌভাগ্যবান হয়েছি।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে আবুল মাল আবদুল মুহিত এর পরিবারের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় এ এম এ মুহিত আরও বলেন- মহামানব সবসময় জন্ম হয়না, গত শতাব্দীতে বঙ্গবন্ধুই ছিলেন বাঙ্গালী জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ নেতা, তাঁর জন্ম হয়েছিল বলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে একটি স্বাধীন দেশের গৌরব অর্জন করতে পেরেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলেতে সক্ষম হয়েছেন। তিনি বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মুহিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. এ কে এম হাফিজ। পরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক নেতাকর্মী, পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদেরকে নিয়ে কেক কাটেন এ এম এ মুহিত। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের এবং এ এম এ মুহিতের পিতা-মাতার রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান মুহিতপুত্র শাহেদ মুহিত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সিলেট রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম, আরমান আহমদ শিপলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, ইমজার সভাপতি মঈন উদ্দিন মঞ্জু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, মহানগর আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মতিন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর একে লায়েক, শওকত আমিন তৌহিদ, মোগলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনু, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন