editor
প্রকাশিত: 10:32 PM, March 26, 2022

শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে ২৬ মার্চ শনিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নের ফরিদপুরস্থ হযরত শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুলে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হযরত শাহ শেখ ফরিদ আনছারী (রহঃ) কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের পরিচালক আব্দুল আমিন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভেন এপিপিএন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটাঃ এস এ শফি, প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল গফুর। বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক ফখরুল ইসলাম, রাসেল আহমদ রাজু।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী মদরিছ খান, আনফর মিয়া, ছমক আলী, বিদ্যালয়ের শিক্ষক রাজিয়া বেগম, নার্গিছ ইসলাম, হাবিবা ইয়াছমিন, মাজেদা বেগম, নাজমা বেগম, সেলিনা আক্তার, দেবারতী ভূইয়া প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তানজির আহমদ ও গজল পরিবেশন করেন তাহের আহমদ। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। -বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে