editor

প্রকাশিত: 11:51 PM, December 9, 2021

জীবিত থেকেও ‘শহীদ’ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান

জীবিত থেকেও ‘শহীদ’ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান

জীবিত থেকেও ‘শহীদ’ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান

মৌলভীবাজার প্রতিনিধি
সরকারের তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদ, কিন্তু বাস্তবে তিনি জীবিত আছেন। একাধিকবার বিভিন্ন দফতরে ধরনা দিয়েও নিজেকে জীবিত প্রমাণ করতে পারছেন না তিনি। একাত্তরের রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখসমরে অংশ নিয়েছিলেন রাজনগর উপজেলার রাজাপুর গ্রামের এই বীর যোদ্ধা। লুহাইউনি চা বাগানের সম্মুখযুদ্ধে পরাজিত করেছিলেন পাকিস্তানি হানাদারদের।

জানা গেছে, রাজনগর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি আব্দুল হান্নানকে স্থান দিয়েছে শহীদ যোদ্ধাদের তালিকায়। কিন্তু এ ব্যাপারে বিভিন্ন দফতরে আবেদন ও যোগাযোগ করেও জীবিতের তালিকায় নিজেকে নিতে পারেননি। সর্বশেষ গত ১৮ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেন তিনি।

ওই আবেদন থেকে জানা যায়, আব্দুল হান্নান সম্মুখযুদ্ধ করলেও মুক্তিযোদ্ধাদের তালিকায় তার নাম ছিল না। বর্তমান সরকারের আগের মেয়াদে দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু হলে তিনি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাইয়ের জন্য গঠিত কমিটি ২০১৪ সালের ১৪ মে সভা করে। তাতে তৎকালীন এডিসি জহিরুল হক সভাপতিত্ব করেন। সভায় তার আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে আব্দুল হান্নান একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হন এবং তাকে তালিকাভুক্তির সুপারিশ করা হয়।

কিন্তু রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওই বছরের (২০১৪) ১ জুন জেলা প্রশাসকের কাছে পাঠানো তালিকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় উল্লেখ করা হয়। তেমনিভাবে একই মাসের ৩০ তারিখে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকায় তার নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভা থেকে আব্দুল হান্নান জানতে পারেন, তার নাম জীবিত মুক্তিযোদ্ধার তালিকায় প্রস্তাব না করে শহীদের তালিকায় প্রস্তাব করা হয়েছে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও উল্লেখ করেন। বিষয়টি সুরাহার জন্য তিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন চলতি বছরের ১৮ জানুয়ারি। আবেদনের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও এ ব্যাপারে কোনও সমাধান হয়নি।

আক্ষেপ করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নিজের জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়ে আজ সত্যিকারের লড়াইয়ে আমি এক পরাজিত সৈনিক। আমাকে খুব বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। আমি এখন জীবিত রয়েছি। অথচ আমাকে দেখানো হয়েছে শহীদ। নিজের নাম জীবিতের তালিকায় নেওয়ার জন্য বিভিন্ন দফতর ও বড় কর্তাদের কাছে ধরনা দিয়েও কোনও ফল পাচ্ছি না।’

এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে দেখবো।’

রাজনগর উপজেলা সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সজল চক্রবর্তী বলেন, ‘আব্দুল হান্নান একজন বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় শান্তিবাহিনী ও রাজাকাররা তাকে দুবার ধরে পাকিস্তানি সেনাদের কাছে দিয়েছিল। কিন্তু ভাগ্যবশত তিনি পালিয়ে বেঁচে যান। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি যখন রাজনগরে আসে তখন ভুল করে মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম না তুলে শহীদদের তালিকায় তোলে। এরপর আমরা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে তাকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য পত্রও দিয়েছি। কিন্তু এখনও তা সংশোধন হয়নি।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে