editor
প্রকাশিত: 11:41 PM, December 17, 2021

শ্রীমঙ্গলে পর্যটকের ভিড়
শ্রীমঙ্গল প্রতিনিধি
দেশি-বিদেশি পর্যটকে মুখরিত হয়ে উঠেছে পর্যটন শহর শ্রীমঙ্গল। টানা তিন দিন ছুটি কাটাতে পর্যটকরা ছুটে এসেছেন এখানে। এদিকে পর্যটকদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমসিম খাচ্ছেন হোটেল রির্সোট মালিকরা। অধিকাংশ হোটেল রির্সোট আগমী ২৫ ডিসেম্বর পর্যন্ত বুক হয়ে আছে।
হোটেল রির্সোট সিট না পেয়ে গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পর্যটকদের শহরের খাবার হোটেলে বসে থাকতে দেখা যায়। কেউ রাস্তায় হেটে হেটে রাত কাটিয়ে দেন। তাদের কেউ আসেন পরিবার পরিজন নিয়ে। কেউ কেউ আসেন একত্রে বাসভাড়া করে। এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।
পর্যটকরা শুক্রবার চা বাগান, নীলকন্ঠ চা কেবীন, বধ্যভূমি ৭১, বিটিআরআই চা গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাইক্কাবিল ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে বেড়ান। পর্যটকরা ভোরে বেরিয়ে পড়েন চা বাগানের পথ ধরে। মুগ্ধ হন ভোরের শিশির ভেজা চা বাগান দেখেন। কেউ চলে যান হাইল হাওরের বাইক্কা বিলে অতিথি পাখির কলবর শুনতে। কেউ চলে যান লাউয়াছড়া সবুজ অরণ্য। আবার নীলকন্ঠে সাত কালারের চা কেবিনেও জটলা দেখা যায় পর্যটকদের। এখানে চা পান করেই পর্যটকরা ঘুরতে যান পার্শ্বের রামনগড় মনিপুরি পল্লীতে।
রাধারগড় নিবর ও নিসর্গ ইকো কটেজের মালিক শামসুছ ইসলাম জানান, আগমী তিন দিন তার কটেজে কোন রুম খালি নেই। একই কথা জানালেন শন্তিবাড়ী রির্সোটের মালিক লিংকন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিটে কাউন্টার থেকে জানা যায়, গত বৃহস্পতিবার ২ হাজার ১৫৩ জন পর্যটক লাউয়াছড়া ভিজিট করেছেন। এর মধ্য ৭ জন বিদেশি।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাশ বলেন, এই তিন দিন প্রায় ২০ হাজার পর্যটক শ্রীমঙ্গলে অবস্থান করছেন।
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
7 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)