editor

প্রকাশিত: 12:29 AM, March 16, 2022

তাজ’র বিরুদ্ধে আতিকের প্রতারণা মামলা

তাজ’র বিরুদ্ধে আতিকের প্রতারণা মামলা

তাজ’র বিরুদ্ধে আতিকের প্রতারণা মামলা

8

নিজস্ব প্রতিবেদক
দু’জনই জাতীয় পার্টির শীর্ষ নেতা। প্রেসিডিয়াম সদস্য। এক সময় ভালো সম্পর্ক ছিল দু’জনের। যৌথ ব্যবসাও করেছেন। এরই মধ্যে টাকা নিয়ে দ্বন্দ্ব বাঁধে। এখন একজন আরেকজনের প্রতিপক্ষ। ঘোর বিরোধী। টাকা লেনদেন নিয়ে দূরত্ব।

6

বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। এই দু’জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আতিকুর রহমান আতিক ও এটিইউ তাজ রহমান। তাজ রহমান অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এর দায়িত্বেও রয়েছেন। আতিকের কোম্পানি রিয়েল এস্টেট লিমিটেডের পক্ষ থেকে আদালতে তাজ রহমানের বিরুদ্ধে ৩০ লাখ টাকার প্রতারণা ও চেক ডিজঅনার মামলা করা হয়েছে। মামলা দায়েরের পর নতুন করে দ্বন্দ্ব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে। আতিক জানিয়েছেন, তাজ রহমান আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন। ফেরত না দিয়ে প্রতারণা করেছেন।
আর তাজ রহমানের দাবি হচ্ছে- যৌথ ব্যবসা ছিল। এ জন্য চেক ডিজঅনার কিংবা প্রতারণা মামলা করা উচিত হয়নি। রাজনৈতিক কারণে ফায়দা লুটতে এ মামলা করা হয়েছে দাবি করেন তিনি। গত ২০শে ফেব্রুয়ারি আতিকুর রহমান আতিকের পক্ষে তার কোম্পানির কর্মকর্তা আবুল খায়ের ঢাকার সিএমএম আদালতে তাজ রহমানের বিরুদ্ধে দু’টি মামলা করেন। মামলায় বলা হয়; বাংলাদেশ ফরম ৮৭০ হাইকোর্ট ফরম নং (এম) ৫৫ তথ্য মোতাবেক আসামি তাজ রহমান প্রিন্স রিয়েল এস্টেট লিমিটেড থেকে ৩০ লাখ টাকা চুক্তিপত্র দিয়ে গ্রহণ করেন। পরবর্তী কালে বাদীর অর্থ ফেরত না দেয়ার কারণে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করেছেন। এমনিক আসামি তাজ রহমান প্রিন্স কোম্পানি কর্তৃপক্ষকে যে চেক দিয়েছেন সেটি ব্যাংক থেকে ডিজঅনার হয়েছে। প্রথমে প্রিন্স কোম্পানির পক্ষে কর্মকর্তা আবুল খায়ের লিগ্যাল নোটিশ দেন। এরপরও তাজ রহমান নানাভাবে বাদীপক্ষকে টাকা না দিয়ে হয়রানি করতে থাকে। এ কারণে তাজ রহমানের বিরুদ্ধে মামলা আমলে নেয়ার আরজি করা হয়। আদালত দু’টি মামলা আমলে নিয়ে তাজ রহমানের বিরুদ্ধে সমন জারি করেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিকে গত বছরের ২৩শে ফেব্রুয়ারি সম্পাদন করা চুক্তিতে দেখা যায়- এক্সিস করপোরেশনের পক্ষে সিইও তাজ রহমান ও প্রিন্স রিয়েল এস্টেটের পক্ষে এমডি আতিকুর রহমানের মধ্যে চুক্তি হয়। ওই চুক্তিতে দু’জনে দুই পক্ষ হিসেবে স্বাক্ষর করেছেন। চুক্তিতে বলা হয়- ব্যবসার প্রয়োজনে ৩০ লাখ টাকা লভ্যাংশ প্রদানের শর্তে আতিকের কাছ থেকে ওই টাকা ধার নেন তাজ রহমান। ব্যবসার মুনাফা হিসেবে প্রতি মাসে ৯০ হাজার টাকা প্রদান করা হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়। এদিকে- ঢাকার আদালতে মামলা হলেও দু’জনের বাড়ি সিলেটে হওয়ার কারণে মামলা নিয়ে তোলপাড় চলছে। জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে জল্পনার অন্ত নেই। আজ সিলেটে আসছেন জাতীয় পার্টির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। সিলেটের আগ্রা সেন্টারে দলের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ক’দিন ধরে সিলেট জাতীয় পার্টিতে এ নিয়ে চলছে প্রস্তুতি। কিন্তু এই অনুষ্ঠানকে ছাপিয়ে দলের ভেতরে এই দু’নেতাকে নিয়ে বেশি আলোচনা চলছে।

6

দলের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জাতীয় পার্টির শীর্ষ নেতা আলহাজ আতিকুর রহমান আতিক জানিয়েছেন, ‘এই টাকা লেনদেনে কোনো রাজনীতি নেই। আছে ব্যবসা। তাজ রহমান এই টাকা ঋণ নিয়েছেন। বলেছিল বিল পেয়ে টাকা দিয়ে দেবে। কিন্তু একাধিকবার যোগাযোগ করা হলেও টাকা দেয়নি। এ নিয়ে আমি দলীয় ফোরামে বিচার দিয়েছি। সেখানেও ঘটনার ইতি ঘটেনি। পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।’ তিনি বলেন, ‘এটাকে নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। সব প্রমাণ রয়েছে। প্রমাণ নিয়েই মামলা করা হয়েছে। চুক্তিপত্রও রয়েছে।’ জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগরের কর্মসূচিকে কেন্দ্র করে বর্তমানে সিলেটে অবস্থান করছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব তাজ রহমান।
তিনি গতকাল সন্ধ্যায় জানিয়েছেন, ‘আতিকুর রহমানের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। একসঙ্গে ব্যবসা করতাম। তিনি টাকা পাবেন। কিন্তু দু’টি মামলা করা বেআইনি। প্রতারণার বিষয়টি ঠিক নয়। এ ব্যাপারে তিনিও আইনি উদ্যোগ নিচ্ছেন বলে জানান।’ তবে তাজ রহমানের মতে; ‘পুরো ঘটনাটি রাজনৈতিক। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা তার বিরোধী অংশের নেতারা এই মামলা করিয়েছে। তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানি করতে এই মামলা দায়ের করা হয়েছে। পলিটিক্যাল রিজন থাকার কারণেই তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়। তিনি আইনিভাবে বিষয়টির মোকাবিলা করবেন বলে জানান।’

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ওআরবি গ্রন্থাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

আসক’র সিলেট জেলা কমিটি গঠন

5 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর সিলেট জেলা কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 5 বিশিষ্ট

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

4 বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট মুখ্য অঞ্চলের ২৬ (ছাব্বিশ) টি শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম

5 সিলেটে একই সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে ২টি ছেলে ও ১টি মেয়ে

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

সিলেট জেলা হিউম্যান হলার চালক মালিক-শ্রমিক ইউনিয়নের যৌথ সভা, সরকারের প্রতি কৃতজ্ঞতা

6 গাড়ির কাগজপত্র হালনাগাদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নে সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

বিএমইএসি’র আন্তর্জাতিক মানের অ্যাক্রেডিটেশন অর্জন করলো সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

7 চিকিৎসা শিক্ষার মান নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী ৫ (পাঁচ) বছরের জন্য আনুষ্ঠানিকভাবে ‘অ্যাক্রেডিটেড’ প্রতিষ্ঠানের স্বীকৃতি

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

শিক্ষার পাশাপাশি আনন্দময় ও সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে: ডা. ফজলুর রহিম কায়সার

2 হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ শুধু শ্রেণিকক্ষের

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু

1 সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়া সংগঠক ও

1
8