editor
প্রকাশিত: 11:12 PM, November 3, 2021

গোলাপগঞ্জের বহুল আলোচিত হেলাল আহমদ এখন কারাগারে
গোলাপগঞ্জ প্রতিনিধি
ফেইসবুকে নিজ আইডি থেকে মানহানীকর ও আপত্তিজনক বাক্য পোষ্ট করায় গোলাপগঞ্জের বহুল আলোচিত ব্যক্তি হেলাল আহমদ এখন কারাগারে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়েছে। এই মামলার হাজিরা দিতে গেলে বিচারক তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর পূর্বেও হেলাল আহমদ বিভিন্ন অপরাধের অভিযোগে জেল খেটেছেন বলে জানা যায়।
সিলেট জেলা পরিষদের সদস্য গোলাপগঞ্জ পৌর এলাকার রেহানা ভিলার অধিবাসী হাসিনা বেগমকে উদ্দেশ্যে করে বিভিন্ন সময়ে আপত্তিকর ও মানহানীকর বিভিন্ন বাক্য লিখে হেলাল আহমদ নিজ ফেইসবুক আইডি থেকে প্রচার করতে থাকলে হাসিনা বেগম বাদী হয়ে গত ২০ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হেলাল আহমদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারায় মামলা রেকর্ড হয় (মামলা নং-২০/১৩৬)। মামলা রেকর্ড হওয়ার পর হেলাল আহমদ অনেকটা আত্মগোপনে থেকে ফেইসবুকে নিজ আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্যে করে পূর্বের ন্যায় আপত্তিকর পোষ্ট ছাড়তে থাকেন। সম্প্রতি তিনি মহামান্য হাইকোর্টে অর্ন্তবর্তিকালীন জামিনের জন্য আবেদন করলে ৬ সপ্তাহের জামিনে লাভ করেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল বুধবার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন লাভের জন্য প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন।
এদিকে বিভিন্ন অপরাধের অভিযোগে হেলাল আহমদের বিরুদ্ধে ২০০৭ সালে গোলাপগঞ্জ থানায় ও ২০০৮ সালে সিলেট কতোয়ালী থানায় মামলা হয়। এতে তিনি জেলও খেটেছেন বলে জানা যায়। এছাড়াও হেলাল আহমদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে মর্মে অনেকেই জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন