editor
প্রকাশিত: 9:54 PM, April 1, 2022

সিলেট জেলা মহিলা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ঈদ উল ফিতরের পর সুবিধাজনক সময়ে দুটি অনুষ্ঠান এক সাথে করার সিদ্ধান্ত গৃহিত হয়।
শুক্রবার বিকেলে সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও সিসিকের সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুমের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা বক্স রেয়ানা, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, সহ-দপ্তর সম্পাদক জাহারা আহমদ রুবিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন।
সভায় জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী বলেন, বর্তমান সরকারের জুলুম নির্যাতনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। নিত্যপণ্যের বাজার আজ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হবে। আর দেশকে বাঁচাতে হলে গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ীভাবে কারামুক্ত করতে হবে এবং দেশের ভবিষ্যত কর্ণধার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন, তারণ্যের অহংকার তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এজন্য আমাদের সবাইকে রাজপথে নামতে হবে।
সভায় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম বলেন, দলের হাইকমান্ড আগামী দিনে যে কর্মসূচী দেবে তা বাস্তবায়ন করার জন্য সিলেট জেলা মহিলা দল ঐক্যবদ্ধ। দেশ ও জনগনকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার এক দফা আন্দোলনের বিকল্প নেই। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন