editor

প্রকাশিত: 7:12 PM, September 30, 2022

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ  ও সাধারণ সম্পাদক বদরুল নির্বাচিত 

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ  ও সাধারণ সম্পাদক বদরুল নির্বাচিত 

২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহেদ  ও সাধারণ সম্পাদক বদরুল নির্বাচিত 

সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ঘোষিত কর্মসূচী অনুযায়ী  ধারাবাহিকভাবে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮.০০ ঘটিকায়  ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এন ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদে অসুস্থ থাকায় তার পক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন  মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, হেলাল বক্স, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলিছুর রহমান কামরান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী সদস্য আজম খান, আব্দুল আজিম জুনেল, তৌফিক বক্স লিপন, আবুল মহসিন চৌধুরী মাসুদ, সুপা বেগম শুপা,  এডভোকেট তারাননুম চৌধুরী, জুমাদিন আহমেদ, জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আব্দুর রব হাজারি, আনসার আহমদ কয়েছ, ছয়েফ খান, শেখ সোহেল আহমদ কবির, ফজলে রাব্বি মাসুম, সেলিম আহমদ সেমিম, গুলজার আহমদ জগলু, মহানগর মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক  ছালেহ আহমদ,ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমদ, ওয়ার্ড ছাএলীগ সভাপতি জুনেল আহমদ সহ ওয়ার্ড আওয়ামী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরবৃন্দের মতামতের ভিত্তিতে সুষ্ঠু ব্যালট ভোটের মাধ্যমে ওয়ার্ডের সভাপতি হিসাবে আব্দুস সালাম শাহেদ এবং সাধারণ সম্পাদক হিসাবে বদরুল ইসলাম নির্বাচিত  হয়। সম্মেলনের প্রথম অধিবেশন কুরআন থেকে তেলওয়াতের  মাধ্যমে শুরু হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, মহানগর  আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ধারাবাহিকতায় দীর্ঘ ১২ বছর পরে আজ ২৬ ওয়ার্ড নং আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যা অত্যন্ত যথোপযোগী সিদ্ধান্ত। অনেক গুলো ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে । মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক উপকমিটির নেতৃবৃন্দের সহযোগিতায় সফল সম্মেলন বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে ২৫,২৬, ২৭ নং ওয়ার্ডের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক উপকমিটি নেতৃবৃন্দের কার্যক্রম প্রশংসার দাবিদার। ইতিমধ্যে তাদের দায়িত্বের তিনটি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করছেন। দায়িত্ব প্রাপ্ত অন্য নেতৃবৃন্দও বাকি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন  করবেন,ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বলেন, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি নিরলসভাবে দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাগবে কাজ করছেন। সকল প্রতিবন্ধকতা দূর করে দেশকে উন্নয়নের মডেলে পরিনত করেছেন। আজ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা সম্ভব হয়েছে  আমাদের গর্বের ধন, আশা-আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। উনার সুযোগ্য নেতৃত্বকে ধারণ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আমরা নেতৃত্ব তৈরি চাপিয়ে দিবো না, আপনারই আপনাদের নেতৃত্ব বাছাই করবেন। যারা যোগ্য তাদেরকে নির্বাচন করতে হবে। যারা আগামীতে মহানগর আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে নিজেদেরকে মুখরিত করতে পারবে তাদেরকে নির্বাচিত করতে হবে। যারাই সম্মেলনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাদেরকে চিহ্নিত করে রাখা হচ্ছে। সংগঠন করতে হলে সংগঠনের নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলতে হবে। সংগঠন শক্তিশালী করতে ওয়ার্ড সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই সম্মেলন খুবই সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলন উদাহরণ সৃষ্টি করেছে। নেতৃবৃন্দ দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক উপকমিটির সকল নেতৃবৃন্দকে সবার আগে সম্মেলন সম্পন্ন করার জন্য  এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীবৃন্দদেরকে উপস্থিত  হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন