editor

প্রকাশিত: 12:15 AM, March 28, 2022

কাল সম্মেলন ও কাউন্সিল : নতুন ভেন্যুতে তৈরি হচ্ছে মঞ্চ

কাল সম্মেলন ও কাউন্সিল : নতুন ভেন্যুতে তৈরি হচ্ছে মঞ্চ

কাল সম্মেলন ও কাউন্সিল : নতুন ভেন্যুতে তৈরি হচ্ছে মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
সিলেটে শেষ মুহূর্তে এসে সম্মেলন ও কাউন্সিলের ভেন্যু পরিবর্তন করেছেন জেলা বিএনপি’র নেতারা। আলীয়া মাদ্রাসা মাঠ নয়, আগামীকাল মঙ্গলবার সিলেটের রেজিস্ট্রারি মাঠে হবে সম্মেলন ও কাউন্সিল। গতকাল কয়েক দফা এ মাঠ পরিদর্শন করেছেন সিলেট বিএনপি’র নেতারা। জেলার নেতারা জানিয়েছেন, মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম মঙ্গোলিয়া ফুটবল টিমের মধ্যে আন্তর্জাতিক খেলা রয়েছে। এ জন্য স্টেডিয়ামের পার্শ্ববর্তী আলীয়া মাদ্রাসা মাঠে সম্মেলন ও কাউন্সিল আয়োজনে প্রশাসনের তরফ থেকে ইতিবাচক সাড়া মিলেনি। এ কারণে ভেন্যু পরিবর্তন করে সিলেটে রেজিস্ট্রারি মাঠে এ আয়োজন চলছে। গত শনিবার রাত থেকেই শুরু হয়েছে মঞ্চ নির্মাণের কাজ। সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার গতকাল বিকালে জানিয়েছেন, রেজিস্ট্রারি মাঠে সম্মেলন ও কাউন্সিলের আয়োজন শুরু করার আগে প্রশাসনকে অবগত করে পত্র দেয়া হয়েছে।

এর পরই মঞ্চ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সম্মেলনের উদ্বোধন করবেন; বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা। দুপুর ১২টার পর কাউন্সিল পর্ব শুরু হবে। এজন্য রেজিস্ট্রারি মাঠে পর্যাপ্ত সংখ্যক বুথও নির্মাণ করা হচ্ছে। গতকাল দুপুরে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সম্মেলনস্থল পরিদর্শন করে এসেছেন। তিনি এ সময় মঞ্চসহ বুথ নির্মাণের নানা নির্দেশনা দিয়ে আসেন। এদিকে সিলেটে জেলা বিএনপি’র কাউন্সিল নিয়ে এবার শুরু থেকেই নানা নাটকীয়তা চলছে। হঠাৎ করে এসে জেলার কাউন্সিলে সভাপতি প্রার্থী হয়েছিলেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। ২১শে মার্চ কাউন্সিল হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা হালনাগাদ নিয়ে বিতর্কের জের ধরে তারিখ পেছানো হয়। তারিখ পেছানোর পরদিনই মেয়র আরিফুল হক চৌধুরী নিজ থেকে কাউন্সিল থেকে সরে দাড়ান। এছাড়া কাউন্সিলে প্রার্থী হলেও প্রার্থিতা বাতিল করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের। কাউন্সিলর না হয়ে প্রার্থী হওয়ার কারণে পরবর্তীতে বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী ও শাকিল মোর্শেদের প্রার্থিতা বাতিল করা হয়।

এরপর প্রার্থীদের তালিকা ছোটো হয়ে এসেছে। সভাপতি পদে জেলার সাবেক সভাপতি আবুল কাহের শামীম ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই প্রার্থীই কাউন্সিলরদের কাছে গ্রহণযোগ্য। কাউন্সিলররা জানিয়েছেন- আগামীতে বিএনপি কঠিন সময়ে অবতীর্ণ হতে পারে। এ বিষয়টি মাথায় রেখেই তারা গ্রহণযোগ্য নেতাই নির্বাচন করবেন। তৃণমূলের নেতারা বিবেচনা করেই প্রার্থী বাছাই করবেন। সাধারণ সম্পাদক পদ- সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ চৌধুরী মধ্যে তুমুল লড়াই চলছে। মাঝখানে বছরখানেক বিদেশে থাকার কারণে আলী আহমদের ‘গ্যাপ’ তৈরি হয়েছে। তিনি ফিরে এসে পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছেন।

সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদের গ্রহণযোগ্যতা রয়েছে কাউন্সিলরদের মধ্যে। আর এমরান আহমদ চৌধুরী এবার সম্মেলনের আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি ইউনিয়ন ও উপজেলা কাউন্সিলের সময় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এ কারণে এবারের সম্মেলনে এমরান আহমদ চৌধুরীর অবস্থানও শক্তিশালী। জেলার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়া যুবদলের সাবেক জেলা সভাপতি আবদুল মান্নান ও সাবেক ছাত্রদল নেতা আফম কামাল প্রচারণায় রয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ, দক্ষিণ সুরমা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ এবং এডভোকেট মুজিবুর রহমান তিনজনই রয়েছেন আলোচনায়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে কাউন্সিলের মাধ্যমে জেলা বিএনপি’র নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছিল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন