editor

প্রকাশিত: 3:59 PM, October 10, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫২ পূজামণ্ডপ প্রস্তুত

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫২ পূজামণ্ডপ প্রস্তুত

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫২ পূজামণ্ডপ প্রস্তুত

কমলগঞ্জ প্রতিনিধি
শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করতে মৌলভীবাজারের কমলগঞ্জের ১৫২টি পূজামণ্ডপ প্রস্তুত করা হয়েছে। চলমান করোনা ভাইরাস মহামারীতে দুর্গাপূজাকে ঘিরে আগের সেই উৎসবের আমেজ না থাকলেও দুর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মণ্ডপগুলোতে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলার ১৫২টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। মাটির কাজ শেষ করে রংতুলির খেলায় প্রতিমাকে সজ্জিত করাও শেষ করেছেন মৃৎশিল্পীরা। ১১ অক্টোবর ষষ্ঠীপূজা দিয়ে শুরু হয়ে ১৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব।

এদিকে করোনার কারণে এবারো আয়োজকদের স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের কথা বলেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। কমলগঞ্জ উপজেলায় এবার সার্বজনীন মোট পূজামণ্ডপের সংখ্যা ১৪২টি। এরমধ্যে কমলগঞ্জ পৌরসভায় ৭টি, রহিমপুরে ১৯টি, পতনউষার ১৫টি, মুন্সীবাজারে ১৫টি, শমসেরনগর ১৪টি, কমলগঞ্জ সদরে ৮টি, আলীনগরে ২২টি, আদমপুরে ১৪টি, মাধবপুরে ১৮টি ও ইসলামপুরে ১০টি পূজামণ্ডপ রয়েছে। এছাড়া ব্যক্তিগত ১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস বলেন, শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের লক্ষ্যে আমরা সব ধরনের সতর্কতা অবলম্বন করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অধিকতর নিরাপত্তা জোরদারের জন্য মণ্ডপগুলোর কমিটির উদ্যোগে অধিকসংখ্যক স্বেচ্ছাসেবক রাখা হবে বলে তিনি জানান।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, কমলগঞ্জের ১৫২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গাপূজা সার্বিক তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে যাতে একত্রে বেশি জনসমাগম না হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালিত হয়, সেদিকে বিশেষ নজরদারির জন্য মণ্ডপ কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে