editor
প্রকাশিত: 7:26 PM, July 5, 2023
সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশের ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল করতে হবে। তাদের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় স্বোচ্ছার করতেই তারুণ্যের সমাবেশের আয়োজন করা হচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে যুব ও ছাত্রসমাজের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশ সফল করতে তৃনমূল যুবদলকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সিলেট জেলার আওতাধিন সকল ইউনিট নেতৃবৃন্দকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি বুধবার (৫ জুলাই) বিকেলে সিলেট জেলা যুবদলের উদ্যোগে নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ৯ জুলাইয়ের দেশ বাঁচাতে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে জেলার অধীনস্থ ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদল নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য কবির উদ্দিন, আলী আহমদ আলম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসনাত, গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, কানাইঘাট উপজেলা আহ্বায়ক সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর উপজেলা আহ্বায়ক বাহারুল আলম বাহার, বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক আব্দুল করিম তাজুল, গোলাপগঞ্জ পৌর আহ্বায়ক এনামুল হক এনাম, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, বিশ^নাথ উপজেলা আহ্বায়ক সামছুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুুদু, কানাইঘাট পৌর আহ্বায়ক রুবেল আহমদ, সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক আইনুল হক, জৈন্তাপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাষ, কানাইঘাট পৌর যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন, গোলাপগঞ্জ পৌর যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মুন্না, বিশ্বনাথ উপজেলা যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন ও বিশ্বনাথ পৌর যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী প্রমূখ।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে স্ব স্ব উপজেলা থেকে যুবসমাজকে সমাবেশে যোগদান করতে উদ্ধুদ্ধ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়