editor
প্রকাশিত: 9:28 PM, October 22, 2021

বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে তথ্য উপাত্ত ফরম বিতরন
বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরন করলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ। এ উপলক্ষে শুক্রবার বিকেলে সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুমের শিকার এম ইলিয়াস আলীর রামধানার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা ও পৌর সাংগঠনিক টিমের দলনেতা রুনু আহমদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ ও কাওসার খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, আবু আহমদ আনসারী, আব্দুর রউফ, জাহান্জীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, জুনেল আহমদ, এনামুল হক, আব্দস সামাদ ফাহিম, আশিক মিয়া আশিক, সাইফুল আলম কুরেশি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ঝলক আচার্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপুর্ন মু্ক্তি, দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে প্রত্যাবর্তন ও জননেতা এম ইলিয়াস আলী সহ গুমের শিকার নেতৃবৃন্দকে ফিরে পেতে স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হতে হবে।বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন