editor

প্রকাশিত: 1:29 AM, October 10, 2021

ছয় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩,৮৫৬

ছয় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩,৮৫৬

ছয় বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩,৮৫৬

অনলাইন ডেস্ক
থামছেই না সড়ক দুর্ঘটনা। ঝরছে তাজা প্রাণ। কেউ কেউ চির জীবনের মতো পঙ্গুত্ব বরণ করছে। উচ্চগতিতে গাড়ি চালানো, ওভারটেকিং, দক্ষ চালকের অভাব, মহাসড়কে ডিভাইডার না থাকা, সড়ক প্রশস্তকরণ না করা, সড়কে ফিটনেসবিহীন গাড়ির চলাচল বাড়া, যত্রতত্র পার্কিং, রাস্তার দুই পাশে হাটবাজার বসানো, ঘুম চোখে গাড়ি চালানো, মাদকাসক্ত চালকদের যানবাহন চালানো, ট্রাফিক আইন না মানা, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো, খানাখন্দ, সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়া, গতিসীমা না মানা ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, একটি বা দুটি নয়, নানা কারণে ঘটছে সড়ক দুর্ঘটনা। চালকদের আইন না মানার অন্যতম কারণ হচ্ছে তাদের মানসিকতা। ঢাকায় ইতিমধ্যে সিগন্যাল লাইট অকার্যকরে পরিণত হয়েছে। যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুলিশ গাড়ির সামনে গিয়ে না দাঁড়ান ততক্ষণ চালকরা তাদের গাড়ি থামানোর কোনো প্রয়োজনই মনে করেন না।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানান, ‘ ট্রাফিক আইন না মানার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। এ কারণে পুলিশ নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।’

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ‘সড়ক দুর্ঘটনা রোধে আমরা সরকারকে একাধিক সুপারিশমালা দিয়েছি। কিন্তু, তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

২০১৮ সালের ৩০শে জুলাই বাসচাপায় শহীদ রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। আহত হন আরও ১৫ জন। প্রতিবাদে রাজধানীর বিমানবন্দর সড়কসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে পুরো শহরে যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। তারা নিজেরাই সড়কে নেমে গাড়ির ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজ দেখতে চায়। সরকার কর্তৃক সারা দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা ঠিক করা হবে বলে এ আশ্বাস দেয়া হলে এরপরই তারা ঘরে ফিরে যায়। কিন্তু, এরপরও সড়কে ফিরে আসেনি শৃঙ্খলা।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে ৬৫৮১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৮ হাজার ৬৪২ জন। আর আহত হয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৬ হাজার ৫৫ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন।

সূত্র জানায়, ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ৭ হাজার ৩৯৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৬ হাজার ১৯৩ জন। ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ২১৪ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।

সূত্র জানায়, ২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ৮৫৫ জন। আর আহত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ ছাড়াও ২০২০ সালে ৪ হাজার ১৯১টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬ হাজার ৬৮৬ জন। আর আহত হয়েছেন ৮ হাজার ৬০০ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, গত ৬ বছরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪৩ হাজার ৮৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজার ৮৬ জন।

সূত্র জানায়, হাইওয়েতে বেশি ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে জনবল ও যানবাহন সংকটের কারণে বিপাকে রয়েছে হাইওয়ে পুলিশ। সারা দেশে ৬৪ জেলার মধ্যে ৪২টি হাইওয়ে পুলিশের অধীনে।

সূত্র জানায়, দেশে সড়কের অবকাঠামোগত উন্নয়নের ফলে গতি বাড়ছে। কিন্তু, গতিকে নিরাপদ করতে যেসব কাজ করা দরকার তার অভাব রয়েছে। আলাদা লেনের কোনো ব্যবস্থা হয়নি। আলাদা লেন না থাকায় মহাসড়কে সব বাহন উঠে পড়ে। এতে মুখোমুখি সংঘর্ষে এবং পেছন থেকে একটি গাড়ি অপর গাড়িকে ধাক্কা দেয়ার কারণে বাড়ছে দুর্ঘটনা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে