editor
প্রকাশিত: 9:32 PM, March 27, 2022

এইচআইভি আক্রান্তদের করোনা টিকার আওতায় আনার উদ্যোগ
সিলেটে এইচআইভি, এইডস আক্রান্তদের করোনার টিকা নিশ্চিতের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল রবিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো সোসাইটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
পিএলএইচআইভি নেটওয়ার্ক এর জাতীয় কমিটির সভাপতি ও আশার আলো সোসাইটর উপপরিচালক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ও এইচআইভি আক্রন্তদের সেবা কেন্দ্র এআরটি সেন্টারের ফোকাল পার্সন ডা. আবু নঈম মোহাম্মদ।
সভায় জানানো হয় সিলেট বিভাগের এইচআভি আক্রান্তদের মধ্যে একটি অংশ এখনো করোনা প্রতিরোধী টিকা নেননি। এইচআইভি আক্রান্তদের সবাইকে করোনার টিকাদান কার্যক্রমের আওতায় আনতে সভায় আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা টিকার বাইরে থাকা এইচআইভি আক্রান্তদের তালিকা তৈরী করে মোবাইল ফোনে ফলোআপ, প্রয়োজনে বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে টিকাগ্রহন নিশ্চিতের উপর জোর দেয়ার পরামর্শ দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিএমটিসিটি প্রকল্পের ম্যানেজার মো. মোতাহের হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাকসিনেটের সুপারভাইজার তানজিনা ইয়াসমিন রত্মা, এআরটি সেন্টারের ইনচার্জ সুপ্রিয়া রাণী পাল সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তার ও পিএলএইচআইভি নেটওয়ার্কের প্রতিনিধিরা।
উল্লেখ্য যে, সিলেট বিভাগে মোট সনাক্ত হওয়া এইচআইভি আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩১ জন। বাকীদের মধ্যে ৫৫৮ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৌলভী বাজার জেলা সদর হাসপাতালে অবস্থিত এআরটি সেন্টার হতে নিয়মিত ঔষধ সেবন করে যাচ্ছেন। সরকারী অর্থায়ানে এ রোগীদের মধ্যে ঔষধ এবং অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি এইচআইভি আক্রান্ত মা হতে শিশুর শরীরে এইচআইভি সংক্রমণ প্রতিরোধের মাধ্যমে এইচআইভির নতুন সংক্রমণ কমিয়ে আনার লক্ষ্যে ইউনিসেফের সহায়তায় এই দুটি হাপসাতালে পিএমটিসিটি প্রকল্প চলমান। পরবর্তীতে প্রকল্প দুটি সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ার পরিকল্পনা রয়েছে। মতবিনিময় সভার আর্থিক সহযোগিতায় ছিল এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক (এপিএনপ্লাস)।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে