editor
প্রকাশিত: 9:28 PM, March 26, 2022

সিলেট শিল্পকলা একাডেমির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন
যথাযোগ্য মর্যাদায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদ্যাপন করলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।
এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ রায় দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সিলেট সদর নুসরাত আজমেরী হক এবং জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার উপস্থাপনায় সঞ্চালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় অংশগ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমি, একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস ও ললিত মঞ্জরি সিলেট। একক পরিবেশনার মধ্যে মোকাদ্দেস বাবুল আবৃত্তি, প্রতীক এন্দ, পপি কর ও প্রিয়াংকা দাস সংগীত এবং অণে¦ষা ভট্টাচার্য্য নৃত্য পরিবেশন করেন। -বিজ্ঞপ্তি
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১
8 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)