editor
প্রকাশিত: 1:53 PM, November 6, 2022

সিলেটে ফার্মেসী সার্টিফিকেট রেজিষ্টেশন কোর্স ৬২তম ব্যাচের উদ্বোধনী
বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে ফার্মেসী সার্টিফিকেট রেজিষ্টেশন কোর্স ৬২তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান গত ৫ নভেম্বর নিবার সকালে নগরীর মীরবক্সটুলাস্থ সিলেট ইন লিমিটেডের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সমিতির সিলেট জেলা শাখার পরিচালক মোঃ মুবিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য এ টি এম মোশাহিদ উদ্দিন, সহ সভাপতি এম এ আজিজ, পরিচালক মালিক হুমায়ুন, আব্দুল করিম বড় ভুইঞা, মিফতাহুল হোসেন সুইট, মোঃ ফারুক আহমদ, শেখ আশরাফুল ইসলাম, আব্দুল মুক্তাদির, হবিগঞ্জ উপশাখার সহ সভাপতি রশিদ আহমদ, ফার্মাসিস্ট ক্লাসের প্রশিক্ষক ফরিদ আহমদ, মালিহা নুসরাত জাহান (শান্তা), ওমর হাসান, সদস্য মাসনুন আকিব বড় ভুইঞা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফার্মেসী কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক বলেন, দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু সার্টিফিকেট গ্রহণ করলে চলবেনা, ফার্মেসী পরিচালনায় আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন দক্ষ ফার্মাসিস্ট তৈরী করতে ফার্মেসী কাউন্সিল ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কার্যক্ষম পরিচালনা করছে। আগামীতে ও অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ম ও নির্দেশনা মেনে সবাইকে সচেতনতার সাথে ফার্মেসী পরিচালনার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন