editor

প্রকাশিত: 10:08 PM, November 6, 2022

আওয়ামীলীগ জনগণের সরকার, উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

আওয়ামীলীগ জনগণের সরকার, উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

আওয়ামীলীগ জনগণের সরকার, উন্নয়নের সরকার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো। সরকার জনগণের ভালো চায়। মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও।
মন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ জনগণের সরকার। উন্নয়নের সরকার। আওয়ামীলীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে তা টিকিয়ে রাখতে হবে। আমি বিশ্বাস করি দেশের মানুষের উন্নয়নের সরকারের সাথে ছিল, আছে আগামীতেও থাকবে।
৬ নভেম্বর রবিবার নরওয়েজিয়ান মিনিস্ট্রি অফ ফরেন এ্যাফেয়ার্স এর আর্থিক সহযোগিতায় উত্তরণ ও এনআরসি’র উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা প্রকল্পের আওতায় শান্তিগঞ্জ উপজেলায় পুর্ববীরগাঁও এবং পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের আশ্রয় পুর্নবাসনে জন্য মোবাইল ব্যাংকিং (নগদ) এর মাধ্যমে ১০,০০০ টাকার মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ নুর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী, পূর্ববীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, সচিব মোঃ সুহাগ আহমেদ মিজানুর, মহিলা সদস্য মোছাঃ জাহানারা বেগম, মোছাঃ সুফিয়া বেগম, মোছাঃ লুতফা বেগম, মেম্বার সদস্য জুবায়েল আহমদ, বাচিত মিয়া, সাইমুদ্দিন আহমেদ, পাশা আহমেদ, মাসুম আহমেদ, রুজেল আহমেদ, রুকন আহমেদ, মনির আহমেদ, দিদার আহমেদ।
এছাড়াও উত্তরণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ নিজামুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার রাবেয়া খাতুন ও  পার্থ কুমার দে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর ম্যানেজার উন্নতি রানী ও ফয়সল আহমেদ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে