editor
প্রকাশিত: 8:48 PM, October 22, 2022

ফেঞ্চুগঞ্জ দনারাম নয়াবাজার বনিক সমিতির নির্বাচন : সভাপতি - রাজ্জাক, সম্পাদক - বদরুল
ফেঞ্চুগঞ্জ দনারাম নয়াবাজার বনিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজ ২২ অক্টোবর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে এম এ রাজ্জাক (আনারস) প্রতীকে ৯২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পংকি পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৭৩ ভোট। অন্যদিকে সহ সভাপতি পদে মো. খিজির মিয়া ৭৪ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বদরুল ইসলাম ঘোড়া প্রতীকে ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সাধারণ সম্পাদক মিন্টু চন্দ তালা প্রতীকে ১১৫ টি ভোট পেয়ে বিজিয়ী, অর্থ সম্পাদক পদে আনোয়ার হোসেন (সূর্যমুখী ফুল) ৮৫ টি, প্রচার সম্পাদক পদে সুমন মিয়া চেয়ার প্রতীকে ৯২ টি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ ফয়ছল ফুটবল প্রতীকে ১২১ টি, সদস্য পদে প্রদীপ দাস ১০০ ভোট, হোসেন আহমেদ ৯৭ ভোট এবং কয়েস আহমেদ ৭৭ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মো. সাইফুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষণ করেন ফেঞ্চুগঞ্জ থানায় কর্মরত পুলিশ সদস্য সহ ফেঞ্চুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশীদ, ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, সমাজসেবক লুদু মিয়া, স্থানীয় ইউপি সদস্য সহ বিশিষ্টজনরা।
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই