editor
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
অনলাইন ডেস্ক
হঠাৎ ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠল সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাই। স্থানীয় সময় বুধবার গভীর রাতে আচমকা এই বিস্ফোরণ ঘটে।
দুবাইয়ের গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে নোঙর থাকা এক মালবাহী জাহাজে অগ্নিকাণ্ড থেকে এই বিস্ফোরণ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, বিস্ফোরণের আঘাত এতটা তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। দুবাইয়ের রাতের আকাশ ভেদ করে আগুনের আভা দেখা যায় শহরজুড়ে। এমনকি মহাকাশ থেকেও এই বিস্ফোরণ দেখা গিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
তবে, দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে যারা কর্মরত ছিলেন, তারা আগেই বেরিয়ে যান। কোনো দাহ্য বস্তু আগুনে জ্বলে এই বিস্ফোরণ বলে কর্তৃপক্ষ জানায়। বিস্ফোরণের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা।
আগুন নেভাতে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন উদ্ধার কর্মীরা। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।
দুবাইয়ের জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর নৌবন্দর। কার্যত আমিরাতের বাণিজ্যিক রাজধানীর জীবনীশক্তি বলা চলে এই বন্দরকে। যে জাহাজটিতে আগুন লেগেছিল, সেটি ছোট বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওশান ট্রেডার নামের ওই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে—বন্দরে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
1 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ
6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
3 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
4 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
6 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল