editor
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
হাবিব লকডাউনকালীন বিধি-নিষেধ অমান্য করে গণজমায়েত করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন- এমন অভিযোগ আতিক লিখিতভাবে দায়ের করেছেন সিলেট-৩ আসনে উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে। বুধবার (৭ জুলাই) এ অভিযোগ ই-মেইলে এবং সরাসরি- দুভাবেই দাখিল করা হয়।
অভিযোগ দায়েরের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে আতিকের পক্ষ থেকে জানান তাঁর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক মো. মামুনুর রশীদ মামুন।
লিখিত অভিযোগে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সিলেট ৩ আসনের উপনির্বাচনে সকল প্রার্থীর জন্য নির্বাচন কমিশন সমান সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনা দিয়েছেন। এছাড়া এই করোনা পরিস্থিতিতে চলমান লকডাউন চলাকালে (সংসদীয় আসন ২৩১) সিলেট-৩ এর উপনির্বাচনে গত ১ জুলাই থেকে সব ধরনের প্রচারণা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। নির্দেশনা মেনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমানসহ স্বতন্ত্র প্রার্থীরা সব ধরনের প্রচারণা থেকে বিরত রয়েছেন।
কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতেই বিরামহীণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রচারণার ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টও করছেন হাবিব ও তাঁর কর্মীরা। হাবিব নিজে সকল কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্যও প্রদান করছেন।
এমন পরিস্থিতিতে নির্বাচনী বিধিমালা অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একান্ত আবশ্যক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতিক রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন।
এদিকে, আতিকের অভিযোগের বিষয়ে সিলেট-৩ আসনে উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে মুঠোফোনে বলেন, সিলেট-৩ আসনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। আর ৮ তারিখ থেকে গণজমায়েত করে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো যাবে কি-না এ বিষয়ে ইলেকশন কমিশন থেকে কোনো নতুন নির্দেশনা এখনও আসেনি।
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
2 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
1 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
1 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
4 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
3 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির