editor

প্রকাশিত: 6:15 PM, July 8, 2021

উপকার হবে কি ৪ প্রতিমন্ত্রী পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের?

উপকার হবে কি ৪ প্রতিমন্ত্রী পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের?

অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ৪ বিজেপি নেতাকে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বিজেপি শিবিরে অঙ্গশোভায় এখন চার এমপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। আর তাতেই যেন একুশের নির্বাচনের পরাজয়টা ভুলতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা। স্বরাষ্ট্র, যুব এবং ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। ডা. সুভাষ সরকার—শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। বন্দর, জাহাজ ও জলপথ পরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। আর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জন বারলা।

পশ্চিমঙ্গ রাজ্যের কী উপকার হবে?

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিসেবে, নিশীথ প্রামাণিকের জন্য পাশে থাকবে কোচবিহার তথা উত্তরবঙ্গের রাজবংশী ভোট। শান্তনু ঠাকুরের জন্য বিজেপিকে সমর্থন দেবে মতুয়া সমাজ। উত্তরবঙ্গের চা–বাগান শ্রমিক, কর্মচারীদের কথা মাথায় রেখেই আলিপুরদুয়ারের সংসদ জন বারলার অন্তর্ভুক্তি। আগামী লোকসভা নির্বাচনের সমীকরণে নরেন্দ্র মোদীর মাথায় রয়েছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের উন্নয়নের ইস্যু। তাই তাঁর মন্ত্রিসভায় নিয়ে আসা হয়েছে বাঁকুড়ার সংসদ সদস্য সুভাষ সরকারকে। অর্থাৎ নির্বাচনের বৈতরণী পার হওয়া ছাড়া আর কোনও লক্ষ্য নেই। তাই বাংলা রাজনীতি ছাড়া আর কিছুই পেল না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই চার এমপি যেসব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সেখান থেকে রাজ্যে বিরাট কোনও বিনিয়োগ আসবে না। কেন্দ্রীয় তহবিলও রাজ্যে আসবে না। বাকি রইল কর্মসংস্থান। তাও এখান থেকে সম্ভব নয়। বরং তাদের দিয়ে রাজ্যের কিছু উন্নয়ন আটকে যেতে পারে বলে মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেটাকেই ফলাও করে দেখিয়ে ভোটের ময়দানে বাজিমাত করা যেতে পারে। আবার কোনও প্রকল্পের কথা বলে তা রাজ্য করতে দিচ্ছে না বলেও অভিযোগ তোলা হতে পারে। সেক্ষেত্রে কোচবিহার লোকসভার অধীন ছ’টি বিধানসভাতেই এবার জয়ী হয়েছে বিজেপি। তাই নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে এসে একদিকে যেমন রাজবংশী ভোটব্যাংককে নিজের হাতে রেখে দিলেন মোদী, তেমনই সদ্য সমাপ্ত নির্বাচনে ভালো ফলের কারণেও তাকে পুরস্কৃতও করা হল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জন বারলা চা–বাগান শ্রমিকদের নেতা। উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গেই জড়িয়ে রয়েছে চা–বাগানগুলির উন্নতি। বন্ধ চা বাগান খোলার দাবিতে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলিও। একজন চা–শ্রমিক নেতাকে মন্ত্রিসভায় জায়গা দিয়ে নরেন্দ্র মোদী কার্যত এক ঢিলে দুই পাখি মারলেন। কারণ এবার সরাসরি সরকারের উন্নয়নের সঙ্গে যুক্ত থাকতে পারবেন বারলা। ফলে চা বাগানের মানুষের কাছে মন্ত্রীর মাধ্যমে পৌঁছানো তুলনায় অনেক সহজ হবে কেন্দ্রের। সুতরাং ভোটব্যাংকের নিরিখে তারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলেও বাংলার মানুষ কিছুই পেলেন না।

 

ডিএসএস/০৮/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ পর্তুগাল শাখার আংশিক কমিটি গঠন

জিয়া মঞ্চ ইউরোপের পর্তুগাল শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফায়েল আহমেদ সভাপতি এবং মাহফুজুল ইসলাম মুন্না সাধারণ সম্পাদক

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে ১২ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

আলোকিত সিলেটের উদ্যোগে এবং জাসাস সিলেট জেলা ও মহানগরের সার্বিক সহযোগিতায় ১২ দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: সিলেটে ১১ নভেম্বর ও মৌলভীবাজারে ১২ নভেম্বর

ইউরোপের দেশ সাইপ্রাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সিলেট ও মৌলভীবাজারে আয়োজিত হতে যাচ্ছে “সাইপ্রাস এডুকেশন এক্সপো ২০২৬”।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য