editor
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১
নিজস্ব প্রতিবেদক
নগরীতে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও সাধারণ মানুষের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সী।
গত শুক্রবার (০৯ জুলাই) সকাল ১০টায় রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর নতুন কমিটি কর্তৃক ক্লাব সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহর নেতৃত্বে সমাজ কল্যাণ মূলক কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় নগরীর মনিপুরী রাজবাড়ি মন্দির প্রাঙ্গণে গাছ লাগিয়ে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপন শুরু হয়। এসময় করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রি বিতরণ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনুু দত্ত শন্তু বলেন, রোটারি ক্লাব বিশ্বব্যাপী মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সি।
পক্ষকালব্যাপী তাদের বৃক্ষ রোপনের মহতীয় উদ্যোগে নিজেকে জড়াতে পেরে অত্যান্ত আনন্দিত। আর যারা সমাজের ভালো’র জন্য কাজ করেন তারা সব সময়ই প্রশংসার দাবি রাখেন। তেমনী রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সির নেতৃবৃন্দও ভাল কাজের মূল্যায়ন অবশ্যই পাবেন। তাদের সুনাম ছড়িয়ে পড়ুক সবখানে। এভাবেই ভাল কাজের মাধ্যমে ক্লাবটি এগিয়ে যাক।
এসময় বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি মানুষ যদি গাছ লাগাতে পারি। তবে পৃথিবী যে উষ্ণায়নের দিকে দাবিত হচ্ছে, সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই পৃথিবীর উষ্ণতা ঠেকাতে হলে নিজেদের জন্য বাসযোগ্য পৃথিবী পেতে হলে গাছ লাগানো ছাড়া কোনো উপায় নেই।
সভাপতির বক্তব্যে রোটারিয়ান নির্মল কুমার সিংহ বলেন, পক্ষব্যাপী আমরা শুক্রবার মন্দির প্রাঙ্গণ থেকে বৃক্ষরোপনের শুভ শুচনা করেছি। এ ধারা অব্যাহত রাখতে চাই। করোনাকালে সাধারণ মানুষকে সচেতন করতে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সি কাজ করে যাবে।
তিনি বলেন, রোটারি সেবামূলক প্রতিষ্ঠান। সারা বিশ্বে আর্তমানবতার সেবায় কাজ করছে। দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সচেতনতা বৃদ্ধিমূলক ১ম প্রকল্প মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং দ্বিতীয় প্রকল্প বৃক্ষ রোপন সিলেটে ঐতিহ্যবাহি মনিপরী রাজবাড়ি থেকে শুরু করা হলো। তাছাড়া সবাইকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আসুন সবাই মাস্ক পরিধান করি, স্যানিটাইজার ব্যবহার করি। তবে করোনা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অত্রক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ক্লাব সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান শ্যামল কুমার অধিকারী আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ কুমার সিংহ, সেক্রেটারি রোটারিয়ান বিশ্বজিৎ কুমার দাস, সময় টিভির ক্যামেরা পারসন দিগেন সিংহ, সামাজিক ব্যক্তিত্ব তাপস ভট্টাচার্য, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, পুরোহিত অশোক কুমার শর্মা, অমিত শর্মা কামু এবং অত্র এলাকার ব্যক্তিবর্গ।
5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
4 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
1 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট
6 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির