editor

প্রকাশিত: 7:02 PM, July 27, 2021

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে দু’পক্ষের সংঘর্ষ আহত-৬

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানে দু’পক্ষের সংঘর্ষ আহত-৬

মৌলভীবাজার (কমলগঞ্জ) প্রতিনিধি::
চা বাগানে আধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের দু’দফা সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

সোমবার ২৬ জুন দিবাগত রাত ১০টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে এঘটনা ঘটে। এঘটনায় মঙ্গলবার চা বাগানে কাজ বন্ধ রাখে শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল টি কোম্পানী (এনটিসি) এর পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও বর্তমান কমিটির সভাপতি শিপন চক্রবর্তীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান রয়েছে। এর জের ধরে সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চা শ্রমিক মহিলার ঘরের জন্য টিন দিতে বাগানের পঞ্চায়েতের প্রাক্তন সম্পাদক মোবারক হোসেন স্টোরকিপার অমর মিয়াকে বলেন। বিষয়টি শিপন চক্রবর্তী জানতে পারলে মোবারক ও শিপনের মধ্যে ফোনে কথাকাটাকাটি হয়। পরে মোবারক হোসেনের বাসার সামনে দু’পক্ষের সংঘর্ষ হয়। দেশীয় লাঠিসোটা নিয়ে হামলার এসময়ে বাগানের পোস্টঅফিস লাইন এলাকায় মোবারক হোসেন (৫২), তাঁর স্ত্রী আছমা বেগম (৪২), মেয়ে লুৎফুন্নাহার (১৭) ও চা শ্রমিক জীবন উরাং (২৬) আহত হন। পরে দ্বিতীয় দফায় বাজার লাইনে সংঘর্ষে কিষান অলমিক (২২), মধু কর্মকার (৪৬) আহত হন। গুরুতর আহত মধু কম্র্কারকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ও কিষান অলমিককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেন। এঘটনায় মঙ্গলবার শ্রমিকরা বাগানে কোন কাজ করেনি।

মোবারক হোসেন বলেন, শিপন গ্রুপের সদস্যরা আমার বসতবাড়িতে এসে হামলা করে আমাকে ও আমার স্ত্রী, মেয়েকে পিটিয়ে আহত করেছে। শিপন চক্রবর্তী বলেন, মোবারক হোসেন ও তার দলবল নিয়ে আমার বাড়িতে এসে হামলা করে দু’জনকে গুরুতর জখম করেছে।

পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক মো. শামসুল ইসলাম জানান, আসলে তাদের দীর্ঘদিনের এই সমস্যা। কিছুদিন আগেও তাদের মধ্যে এভাবে ঘটনা ঘটে। তবে মঙ্গলবার বাগানে কোন কাজ হয়নি।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৭/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে