editor
প্রকাশিত: 4:07 PM, August 20, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের ফেসবুক, টুইটার ও লিংকড ইন ব্যবহারকারীদের একাউন্ট সুরক্ষিত রাখতে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের ব্যবহারকারীদের জন্য ‘ফ্রেন্ডস লিস্ট’ বা বন্ধুদের তালিকা দেখার সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটির সিকিউরিটি পলিসি প্রধান নাথানিয়েল গ্লেচার বৃহস্পতিবার এক টুইটে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, ফেসবুক একটি ‘ওয়ান-ক্লিক টুল’ চালু করেছে, যার মাধ্যমে খুব সহজেই অ্যাকাউন্ট ‘লক’ করে ফেলা যাবে।
টুইটার থেকে বলা হয়েছে, কেউ যদি এমন কোনও তথ্য সম্বলিত একাউন্টে প্রবেশ করতে ব্যর্থ হন, যা তাদের বিপদে ফেলতে পারে (যেমন- মেসেজ বা ফলোয়ার), তবে যতক্ষণ না ব্যবহারকারী এর নিয়ন্ত্রণ ফিরে পান এবং কন্টেন্টগুলো মুছে ফেলতে পারেন, ততক্ষণ একাউন্টটি স্থগিত রাখতে পারে টুইটার কর্তৃপক্ষ।
তারা আফগান সরকারি সংস্থা সংশ্লিষ্ট একাউন্টগুলো গভীরভাবে নজরে রেখেছে এবং পরিচয় নিশ্চিত করতে বাড়তি তথ্য না দেওয়া একাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দিতে পারে বলে জানায় টুইটার।
মাইক্রোসফটের মালিকানাধীন পেশাভিত্তিক নেটওয়ার্কিং সাইট লিংকডইন জানিয়েছে, তারা ব্যবহারকারীদের আফগানিস্তান-সংযোগের বিষয়গুলো লুকিয়ে ফেলেছে। ফলে ব্যবহারকারীরা অন্যদের একাউন্টে এ ধরনের তথ্য আর দেখতে পারছেন না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান
2 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 1 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
1 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
2 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
6 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত