editor
প্রকাশিত: 9:33 PM, December 12, 2021

সাবেক তথ্যমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে সিলেটে বিএনপির আইনজীবির মামলা
নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ ১২ই ডিসেম্বর রোববার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে এই মামলার বাদী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তানভীর আক্তার খান। বাদী পক্ষের মামলা দায়ের করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য এড.ওবায়দুর রহমান ফাহমি।
ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম মামলাটি আমলে নিয়েছেন এবং ১৫ই ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মুরাদ হাসানের কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে এ মামলা দায়ের করা হয়েছে।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি এড.এ টি এম ফয়েজ, সাধারন সম্পাদক এড ফজলুল হক সেলিম, সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, আনোয়ার হোসেন, আতিকুর রহমান সাবু, এমরান আহমদ চৌধুরী, সাইদ আহমদ, এজাজ উদ্দিন, খালেদ জোবায়ের, আল আসলাম মুমিন, ইকবাল আহমদ, সাজেদুল ইসলাম সজিব, জাফর ইকবাল তারেক, আলী হায়দার ফারুক,জালাল আহমদ প্রমুখ।
উল্লেখ্য, জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন ডা. মুরাদ হাসান। এরপর গত বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যামিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু কানাডায় প্রবেশে ব্যর্থ হয়ে আবারও ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন মুরাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়