editor
প্রকাশিত: 5:52 PM, April 28, 2022

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেটে ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ সম্পন্ন
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত নিয়ে ৯ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘হিন্দু আইন ও পূজা পদ্ধতি’, ‘খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা’ ও ‘ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ’ এসব বিষয়ে গত ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সিলেট নগরের মিরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি প্রকৌশলী পি.কে চৌধুরী বলেন, পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করে পুরোহিত ও সেবাইতদের সমাজে সঠিক জ্ঞান বিতরণ করতে হবে। বর্তমান সরকার সনাতন ধর্মালম্বীদের সাবলম্বী করতে প্রশিক্ষণ বাস্তবায়নসহ নানা কর্মসূচি গ্রহণ করছে।
হিন্দুধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক প্রফেসর শিখা চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাড. প্রদীপ কুমার ভট্টাচার্য্য, পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, মহানগরের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সিলেটের সহকারী প্রকল্প পরিচালক সুব্রত রায়, টিওটি অমৃতরাম ভট্টাচার্য্য, জয়ব্রত চক্রবর্তী যীশু, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) নির্মল কুমার সরকার, শৈশব চক্রবর্তী প্রমুখ।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন