editor

প্রকাশিত: 10:09 PM, May 9, 2022

খন্দকার মালিক স্মরণে জেলা বিএনপির দোয়া

খন্দকার মালিক স্মরণে জেলা বিএনপির দোয়া

খন্দকার মালিক স্মরণে জেলা বিএনপির দোয়া

আওয়ামীলীগ সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবেনা : আব্দুল কাইয়ুম চৌধুরী

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সিলেট-১ আসনের ৩ বারের সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার বাদ মাগরিব দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামে পারিবারিক কবরস্থানে অবস্থিত মরহুম খন্দকার আব্দুল মালিকের কবর জিয়ারত করেন তারা। এরপর স্থানীয় হাজী নকী আলী (র.) জামে মসজিদে মরহুমের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে খন্দকার আব্দুল মালিকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। জিয়ারত ও দোয়া মাহফিলে জেলা বিএনপি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কুহিনুর আহমদ প্রমূখ।
জিয়ারত ও দোয়া মাহফিল শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশে আবার নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। তারা বিএনপিকে নির্বাচনে আনতে বিদেশে গিয়ে অনুরোধ করছে। ভোট চোর গণতন্ত্র হত্যাকারী আওয়ামীলীগকে ক্ষমতায় রেখে আর কোন নির্বাচনে বিএনপি যাবেনা। এই সিদ্ধান্ত শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রকামী মানুষের।
তিনি বলেন, মরহুম খন্দকার আব্দুল মালিক সাহেব দীর্ঘদিন সিলেটের মাটি ও মানুষের কল্যানে রাজনীতি করেছেন। তিনি প্রতিষ্ঠাকালিন সময় থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের গুণীজন। জেলা বিএনপি এমন বর্ষীয়ান রাজনীতিবিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে। বিএনপিতে তাদের ত্যাগ ও শ্রম কোনদিন ভুলে যাওয়ার নয়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন মরহুম খন্দকার আব্দুল মালিককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন