editor

প্রকাশিত: 10:33 PM, May 10, 2022

সিলেট জেলা বিএনপির সাইফুর রহমানের কবর জিয়ারত

সিলেট জেলা বিএনপির সাইফুর রহমানের কবর জিয়ারত

সিলেট জেলা বিএনপির সাইফুর রহমানের কবর জিয়ারত

মরহুম এম সাইফুর রহমান ছিলেন একজন খাঁটি জাতীয়তাবাদী নেতা : কাইয়ুম চৌধুরী

বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রুপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে মৌলভীবাজারে বর্ষীয়াণ রাজনীতিবিদ মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন তারা। জিয়ারত শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সিলেটের ক্ষণজন্মা অভিভাবকতূল্য বরণ্যে রাজনীতিবিদের মরহুম সাইফুর রহমানের কবরে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপি, মৌলভীবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও সিদ্দিকুর রহমান পাপলু, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি হাজী শাহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলী আকবর, বিএনপি নেতা শাহ আলম স্বপন, নিজাম তরফদার, লোকমান আহমদ, আব্দুল লতিফ খাঁন, শাকিল মোর্শেদ, সামসুল আলম, মনিরুল ইসলাম তুরন, বখতিয়ার আহমদ ইমরান, মাহবুব আলম, সুহেল ইবনে রাজা, পাবেল রহমান, আল মামুন, সাহিন আলম জয়, আপ্তাব উদ্দিন, ছাত্রদল নেতা সুমেল আহমদ চৌধুরী, মাশরুর রাসেল, মুহিন আহমদ, আহাদ চৌধুরী শামিম, রাসেল আহমদ রানা, হেলোয়ার আহমদ ও জুমন আহমদ প্রমুখ ।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কবর জিয়ারত ও দোয়া শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার নিজেদের হাতে ক্ষমতা রেখে ফের পাতানো নির্বাচনের স্বপ্ন দেখছে। তারা হুমকী ধামকী ও জোর জবরদশতি করে বিএনপিকে নির্বাচনে আনতে চায়। কিন্তু বাকশালীদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনতাকে সাথে নিয়ে আওয়ামীলীগের যে কোন পাতানো নির্বাচন রুখে দিতে দেশের তৃনমূল বিএনপি আজ ঐক্যবদ্ধ। মরহুম এম সাইফুর রহমান সিলেট বিভাগ উন্নয়নের রুপকার। তিনি ছিলেন একজন খাঁটি সিলেটপ্রেমী নেতা। তাঁর মাধ্যমে সিলেটে উন্নয়ন অগ্রযাত্রার নতুন যুগের শুরু হয়েছিল। শ্রদ্ধেয় এই নেতা আমাদের প্রেরণার উৎস। তাদের দেখানো পথেই আমরা উন্নয়ন অগ্রযাত্রার রাজনীতি করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা গণতন্ত্রে বিশ^াসী। গণতান্ত্রিকভাবে তৃনমূলের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। কিন্তু এই সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। তাই এই মধ্য রাতের ভোটচোর সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি যাবেনা। এটাই কেন্দ্র থেকে চূড়ান্ত করা হয়েছে। সুতরাং নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ছাড়া কোন নির্বাচন করার ষড়যন্ত্র করা হলে তা কেবল স্বপ্নই থেকে যাবে। মরহুম এম সাইফুর রহমান আমাদের অভিভাবক। আমরা তার অনুসারী। তিনি আজীবন জাতীয়তাবাদী শক্তির উত্থানে কাজ করেছেন। তার হাত ধরে সিলেট বিভাগ বিএনপি যেমন শক্তিশালী হয়েছে, তেমনী সকল ক্ষেত্রে উন্নত হয়েছে সিলেট।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে