editor

প্রকাশিত: 8:40 PM, May 11, 2022

হবিগঞ্জে শাহজাহান হত্যায় তিন ভাই গ্রেফতার

হবিগঞ্জে শাহজাহান হত্যায় তিন ভাই গ্রেফতার

হবিগঞ্জে শাহজাহান হত্যায় তিন ভাই গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গত ৬ মে আপন ও চাচাতো ভাইদের হাতে নির্মমভাবে খুন হন শাহজাহান মিয়া (৪০)।
খুনের ঘটনায় অভিযুক্ত ৩ জনকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেফতাররা হলেন- হবিগঞ্জ সদরের সুখচর গ্রামের মৃত মরম আলীর ছেলে জয়নাল মিয়া (৩২), মৃত কুদ্দুছ আলীর ছেলে বিলাল মিয়া (২৮) ও তার সহোদর আকছির মিয়া (৩২)।

এদের মধ্যে হত্যা মামলার প্রধান আসামি জয়নালকে ঢাকার মগবাজার থেকে, ২ নং আসামি বিলাল মিয়াকে কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে এবং ৩ নং আসামি আকছির মিয়াকে একই রাত আড়াইটার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‌্যাব।
গ্রেফতারদের নিয়ে বুধবার (১১ মে) র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র‌্যাব কর্মকর্তারা জানান, গত ৬ মে (শুক্রবার) দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে শাহজাহান মিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর গত ৮ মে নিহতের স্ত্রী হত্যাকাণ্ডে ১৪ জনের নামোল্লেখপূর্বক আরও ৫/৬ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর এ বিষয়ে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, গত ৬ মে দুপুর দেড়টার দিকে পূর্ব শত্রুতার জেরে তাদের নেতৃত্বে ১৫/১৬ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহজাহান মিয়ার বসতবাড়ির উঠানে তার ওপর আক্রমণ করে। এ সময় শাহজাহানকে ধারালো লোহার শিকল দিয়ে কাধে, হাতে, বুকে ও পেটে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এছাড়াও আরও ৩ জন গুরুতর জখম হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

প্রাথমিকভাবে আসামিদের স্বীকারোক্তিতে ঘটনার সঙ্গে প্রধান ৩ আসামি আপন ভাই জয়নাল মিয়া এবং তাদের চাচাতো দুই ভাই বিলাল মিয়া ও আকছির মিয়ার সংশ্লিষ্টতা মিলেছে।
ঘটনায় ব্যবহৃত আলামত উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তারা বলেন, গ্রেফতার ৩ আসামিকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন